ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ মুহুর্তের মধ্যে আকস্মিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে গণঅধিকার পরিষদ (জিওপি) মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী, দলটির কেন্দ্রীয় কর্মসূচি ও নিরাপত্তা বিষয়ক সহ-সম্পাদক মো. আব্দুন নুর। নির্বাচনী প্রস্তুতি ও নির্বাচনীমাঠে করেছিলেন ব্যাপক গণসংযোগ ও ট্রাক প্রতীকের লিফলেট বিতরণ করেন।
৬ ফেব্রুয়ারি (শুক্রবার) রাত ১১টার দিকে বড়লেখার একটি অভিজাত রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে প্রার্থিতা প্রত্যাহার করেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
দেশব্যাপী চলছে ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপক প্রচার-প্রচারণা। নির্বাচন দোরগোড়ায় রাত পোহালেই হবে ভোট। । চলছে প্রার্থী, কর্মী ও সমর্থকদের
এর আগে ওইদিন রাত পর্যন্ত তিনি তার দলের জেলা নেতৃবৃন্দদের সাথে নিয়ে এলাকায় ব্যাপক গণসংযোগ ও ট্রাক প্রতীকের লিফলেট বিতরণ করেন।
তিনি বলেন, “এই বড়লেখা ও জুড়ী আসনের সম্মানিত নাগরিকবৃন্দ এবং ভোটারবৃন্দ যারা আমাকে ভালোবাসেন এবং যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী আলহাজ্ব নাসির উদ্দিন আহমদ মিঠু ভাইকে ভালোবাসেন তারা এবং আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করব।
সংবাদ সস্মেলনে মৌলভীবাজার-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ মিঠুসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মো. আব্দুন নুর বলেন, “আমি মৌলভীবাজার-১ আসনে গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকের একজন প্রার্থী। আমি নির্বাচনি মাঠে দিন রাত কাজ করে যাচ্ছি নতুন দলের তরুণ প্রার্থী হিসেবে। নির্বাচনি কাজ করে আমি যা অনুভব করেছি, আমার মনে হয়েছে মানুষ পরিবর্তনের ডাকে সাড়া দিচ্ছেন। আমি সেইসব ভোটার ও নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করি।”





