ঢাকা, রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২৫ মাঘ, ১৪৩২, ১৯ শাবান, ১৪৪৭
সর্বশেষ
চসিক’র পরিচ্ছন্নতা কার্যক্রমে ১৫০টি ডাস্টবিন বিতরণ : চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার
ঘরে বসে এনআইডিতে ভোটকেন্দ্রের নাম ও নম্বর জানতে পারবেন সহজেই
গণঅধিকার পরিষদের আব্দুন নূর প্রার্থিতা প্রত্যাহার
হাটহাজারী অনলাইন প্রেসক্লাবের-২৬ কার্যকরী নির্বাচন অনুষ্ঠিত
সরকারি কর্মচারী গোলাম নয়, জনসেবা রাষ্ট্রীয় দায়িত্বে শপথবদ্ধ: ডিসি জাহিদুল
পবিত্রতা আত্মশুদ্ধি ক্ষমা শান্তি প্রার্থনায়:শবে বরাত, সারাদেশে ইবাদতে মশগুল ধর্মপ্রাণ মুসলমান
চট্টগ্রাম প্রেসক্লাবের ইতিহাসের অংশ:শহীদ জিয়ার স্মৃতি ঐতিহাসিক নামফলক উদ্ধার
বাজারে আসছে গল্পকার প্রদীপ আচার্যের কানকুয়ো বিভ্রম
পোস্টাল ভোটিং এ ব্যালট বক্স প্রস্তুত ও লক কার্যক্রম সম্পন্ন: চট্টগ্রাম রিটার্নিং কর্মকর্তা
৯ বছর কারাভোগেও দল ছাড়িনি” আসলাম চৌধুরী

প্রচ্ছদ >

চট্টগ্রাম

চসিক’র পরিচ্ছন্নতা কার্যক্রমে ১৫০টি ডাস্টবিন বিতরণ : চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার

চট্টগ্রাম নগরবাসীর স্বাস্থ্যসম্মত পরিবেশ পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ১৫০টি ময়লার ডাস্টবিন বিতরণ করা হয়েছে। সম্প্রতি কারাগার প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব ডাস্টবিন হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন, জেলার মোঃ শরীফ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা পর্ণব শর্মা, সংশ্লিষ্ট জোন কর্মকর্তা মোঃ হাসান ও আর কে লিটনসহ কারাগার ও সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তারা।

এসময় বক্তারা বলেন, কারাগারের অভ্যন্তরে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে নিয়মিত বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিকভাবে ময়লা সংরক্ষণ ও অপসারণের মাধ্যমে কারাবন্দিদের স্বাস্থ্যঝুঁকি কমানো সম্ভব হবে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, নগরীর বিভিন্ন সরকারি ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে পরিচ্ছন্নতা সহায়ক সামগ্রী বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ডাস্টবিন বিতরণ করা হলো।

কারা কর্তৃপক্ষ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, এ সহযোগিতার ফলে কারাগারের পরিচ্ছন্নতা কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 

Copyright© 2025 All reserved