ঢাকা, বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫ ফাল্গুন, ১৪৩২, ২৯ শাবান, ১৪৪৭

প্রচ্ছদ >

অন্যান্য

আরিফুল হাসানের ৩১তম জন্মদিন আজ

আজ সাংবাদিক আরিফুল হাসানের ৩১তম জন্মদিন। তিনি ১৯৯৫ সালের ১৭ ফেব্রুয়ারি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুন্ড এলাকার মান্দারীতলা কামাল উদ্দিন এর পুরাতন বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি সাংবাদিক আব্দুল্লাহ আল ফারুকের বড় ভাই, কামাল উদ্দিনের দ্বিতীয় পুত্র।

শিক্ষাজীবনে আরিফুল হাসান প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন ঘোড়ামরা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। এরপর তিনি কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক শিক্ষা শেষ করেন এবং উচ্চশিক্ষার জন্য ভর্তি হন উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা হাকিম ডিগ্রী কলেজে।

পেশাগত জীবনে তিনি একজন প্রবাসী হলেও সাংবাদিকতাকে নেশা ও দায়িত্ববোধের জায়গা থেকে ধারণ করে রেখেছেন। তিনি একজন সক্রিয় সংবাদকর্মী হিসেবে দীর্ঘদিন ধরে গণমাধ্যম অঙ্গনের সঙ্গে যুক্ত।

তার সাংবাদিকতা জীবনের সূচনা হয় ২০১৬ সালে। বন্ধু ইউনূসের হাত ধরে তিনি দৈনিক সময়ের দাবি অনলাইন, নিউজ রুম এডিটর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে ২০২০ সালে তিনি বিভিন্ন জাতীয় গণমাধ্যমের সঙ্গে কাজ করেন এবং সংবাদ সম্পাদনা ও পরিবেশনায় দক্ষতার স্বাক্ষর রাখেন।

বর্তমানে তিনি ২০২২ সালের ২১ ফেব্রুয়ারির পর থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অবস্থান করছেন এবং আঞ্চলিক পত্রিকা সাপ্তাহিক বহমান বাংলা’য় নিউজ রুম এডিটর হিসেবে কর্মরত আছেন। সংবাদ নির্বাচন, সম্পাদনা ও প্রকাশনায় তার দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা পাঠকমহলে প্রশংসিত।

জন্মদিন উপলক্ষে পরিবার, বন্ধু, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছেন সাংবাদিক আরিফুল হাসান। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে জন্মদিনের শুভেচ্ছা ও দোয়ার বার্তা জানাচ্ছেন অনেকে।

এই বিশেষ দিনে সাংবাদিক আরিফুল হাসানের জন্য রইল আন্তরিক শুভকামনা। তার জীবন ও কর্মজীবন হোক সুস্বাস্থ্য, সাফল্য ও কল্যাণে ভরপুর—এই প্রত্যাশা সবার।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 

Copyright© 2025 All reserved