ঢাকা, বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২, ১৯ শাওয়াল, ১৪৪৭
সর্বশেষ
প্লাস্টিক রিসাইক্লিং খাতে টেকসই উন্নয়নে ইপসা–স্মার্ট প্রকল্পের অবহিতকরণ কর্মশালা
“স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ”—চট্টগ্রামে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন
চট্টগ্রামে চাঞ্চল্যকর পলাতক সন্ত্রাসী অস্ত্রধারী হত্যা মামলার আসামি ‘গলাকাটা বাচা’ গ্রেফতার
সুস্বাদু রসালো ও মিষ্টি তরমুজ চেনার পাঁচ উপায়
জ্বালানি তেল সরবরাহে স্বচ্ছতা ও নজরদারি জোরদারের দাবি জানান—ক্যাব চট্টগ্রাম
বাউবি চট্টগ্রাম বিভাগীয় ছাত্র অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত
অবৈধভাবে মাটি কাটায় ৩৩ কেভি লাইনের খুঁটি ঝুঁকিতে, সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকির
ঝুঁকির কিনারায় ব্যাংকিং খাত: সতর্কবার্তা ও উত্তরণের পথ
বাজেটে দুর্যোগ সুরক্ষা: পাহাড়ধস রোধে চসিক ও ইপসার পূর্বাভাস ভিত্তিক পরিকল্পনা
চট্টগ্রামে বাংলাদেশ সাংবাদিক ক্লাবের ঈদ পুনর্মিলনী ও চট্টগ্রাম বিভাগীয় নতুন কমিটি ঘোষণা

প্রচ্ছদ >

আইন ও আদালত

চাকরি হারালেন নির্বাচন কমিশনের ১৫ কর্মী

নির্বাচন কমিশনের (ইসি) ১৫ জন কর্মীকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-প্রকল্প পরিচালক (প্রশাসন) মেজর মাহমুদুল হাসান তালুকদারের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

সচিবালয় সূত্রে জানা গেছে, একটি চলমান প্রকল্পে কর্মরত ৯ জনের বিরুদ্ধে গুরুতর অসদাচরণ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। পাশাপাশি আরও ছয়জনের নিয়োগপত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক বাতিল করা হয়েছে। যদিও অফিস আদেশে অভিযোগগুলোর সুনির্দিষ্ট বিবরণ বা প্রমাণের বিস্তারিত তুলে ধরা হয়নি।

অফিস আদেশে সংশ্লিষ্টদের সব ধরনের পরিচয়পত্র (আইডি কার্ড) ও কার্যালয়ে প্রবেশাধিকার বাতিলসহ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত সময়ের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়নের কথাও বলা হয়েছে।

আরও পড়ুন: ৪৪তম বিসিএস থেকে নন-ক্যাডারে নিয়োগ পেলেন ৪১৩৬ জন

অব্যাহতিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- মো. আবদুল্লাহ আল মামুন, মো. আবু বকর সিদ্দিক, মো. জসিম উদ্দিন, ওয়ায়েত হোসেন, মো. আল আমিন, আফজাল হোসেন লিটন, শাহা জাহান, পাপন শর্মা, মো. বিলাল উদ্দিন, প্রাণেশ চন্দ্র মজুমদার, মো. নুরুল ইসলাম, আশরাফুল ইসলাম, মো. আবুল হোসেন সরকার, মো. মিজানুর রহমান এবং মো. আনিছুর রহমান। তারা বিভিন্ন উপজেলা ও জেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটরসহ সংশ্লিষ্ট পদে দায়িত্ব পালন করছিলেন।

ইসি সচিবালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, শৃঙ্খলা রক্ষা এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করার অংশ হিসেবেই এ ব্যবস্থা নেয়া হয়েছে। তবে আদেশে কারও বিরুদ্ধে বিস্তারিত অভিযোগের প্রমাণ উল্লেখ করা হয়নি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

Copyright© 2025 All reserved