ঢাকা, সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০ ফাল্গুন, ১৪৩২, ৫ রমজান, ১৪৪৭
সর্বশেষ
ব্যারিস্টার রুমিন ফারহানাকে শহীদ মিনারে অবমাননা করায় ডেমোক্রেটিক লীগের নিন্দা
মেয়র ও সাংবাদিক পাল্টাপাল্টি তর্ক :আইনি বিতর্কের বদলে ব্যক্তি কেন্দ্রিক আক্রমণ
দুস্থদের ইফতার সামগ্রী প্রদান এমপি আবু সুফিয়ান:চট্টগ্রাম নতুন ব্রিজঅটো টেম্পু শ্রমিক ইউনিয়ন
দেশটার জন্য শুভ কামনা ছাড়া আর কিছু বলার নেই!
একুশের চেতনা ও একুশ শতকের বাংলাদেশ:মোঃ শহীদুল ইসলাম
চাকরি হারালেন নির্বাচন কমিশনের ১৫ কর্মী
খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী হয়ে আলোচিত সমালোচিত :নেতাকর্মীরা বিব্রত
পার্বত্য মন্ত্রণালয়ে অপাহাড়ি প্রতিমন্ত্রী নিয়ে প্রশ্ন
ইপসা আয়োজিত স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ সম্পন্ন, কমিউনিটির সক্ষমতা বাড়ানোর আহ্বান এমপি আবু সুফিয়ানের
ওয়াসায় কক্ষ বরাদ্দ নিয়ে বিভ্রান্তি, সংগঠনের প্রতিবাদ

প্রচ্ছদ >

uncategorized

ব্যারিস্টার রুমিন ফারহানাকে শহীদ মিনারে অবমাননা করায় ডেমোক্রেটিক লীগের নিন্দা

নব নির্বাচিত এমপি ব্যারিস্টার রুমিন ফারহানাকে শহীদ মিনারে অবমাননা করায় ডেমোক্রেটিক লীগের নিন্দা প্রতিবাদ জানাই।

গত ২১ শে (২০২৬) ফেব্রুয়ারি প্রভাতে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে শহীদ মিনারে পুষ্পস্তক দিয়ে শ্রদ্ধা জানাতে গেলে মহান ভাষা আন্দোলনের অন্যতম প্রধান নেতা, ডেমোক্রেটিক লীগের প্রতিষ্ঠাতা ও আমৃত্যু সভাপতি অলি আহাদ এর একমাত্র সন্তান, নবনির্বাচিত এমপি ও অন্যায়ের সাথে আপোষহীন জাতীয় নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার উপর বর্তমান সরকারের মদদপুষ্ঠ কতিপয় ভ্রষ্ট রাজনৈতিক কর্মীর হামলার প্রতিবাদ জানিয়ে নিন্দা করে বিবৃতি দিয়েছেন ডেমোক্রেটিক লীগে কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত এবং সাধারণ সম্পাদক নব্বইয়ের গণঅভ্যূত্থানের সংগ্রামী ছাত্রনেতা খোকন চন্দ্র দাস।
বিবৃতিতে ডেমোক্রেটিক লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ভাষা আন্দোলনের মহান নেতা অলি আহাদের একমাত্র কন্যা এবং সাম্প্রতিক নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত এমপি ব্যারিস্টার রুমিন ফারহানাকে শহীদ মিনারে ফুল দিতে বাধা দেয় ও তাঁকে অপমান করা বর্তমান সরকারের হীন মন্যতার পরিচায়ক। ঘটনার ৭২ ঘণ্টা পরও অপরাধীদের গ্রেফতার না করে সরকার অন্যায়ের প্রশ্রয়দাতা হিসেবে চিহ্নিত হয়েছে। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব গ্রহণের সাথে সাথে বলেছেন দেশে মব স্থান হবে না। তার এই বক্তব্যের ২৪ ঘণ্টার মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার দুঃখজনক এ ঘটনা প্রমাণ করল মন্ত্রীর দলের লোক ও সরকারের কথা ও কাজে মিল নেই।
বিবৃতিতে বলা হয় ডেমোক্রেটিক লীগ বিভিন্ন সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি নেতৃত্বাধীন ৭ দলীয় জোটসহ বিভিন্নভাবে ফ্যাসিস্ট, স্বৈরাচার ও রাষ্ট্রীয় কর্তৃত্ববাদের বিরুদ্ধে আন্দোলন করেছে। ফ্যাসিস্ট ও স্বৈরাচারের এজেন্ট ডুকে যদি এ ধরণের ঘটনা ঘটায় এ ব্যাপারেও সতর্ক দৃষ্টি রাখতে হবে। অবশ্য বর্তমান প্রধানমন্ত্রী বিলাতে থাকাবস্থায় নারায়ণগঞ্জের এক সমাবেশে ভিডিও কলের মাধ্যমে বলেছিলেন আমাদের মধ্যে ফ্যাসিস্টদের এজেন্ট ডুকে পড়েছে! বিবৃতিতে দেশীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 

Copyright© 2025 All reserved