ঢাকা, বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২ ফাল্গুন, ১৪৩২, ৭ রমজান, ১৪৪৭
সর্বশেষ
রাষ্ট্রপতির বিস্ফোরক সাক্ষাৎকার: স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রীর প্রতিক্রিয়ারর
জাতীয় ভোক্তা অধিদপ্তরের বাজার অভিযানে বাধা প্রদানের প্রতিবাদে স্মারকলিপি প্রদান
চট্টগ্রামে বিয়ের প্রলোভনে ধর্ষণ, নারী নির্যাতন মামলা
ব্যারিস্টার রুমিন ফারহানাকে শহীদ মিনারে অবমাননা করায় ডেমোক্রেটিক লীগের নিন্দা
মেয়র ও সাংবাদিক পাল্টাপাল্টি তর্ক :আইনি বিতর্কের বদলে ব্যক্তি কেন্দ্রিক আক্রমণ
দুস্থদের ইফতার সামগ্রী প্রদান এমপি আবু সুফিয়ান:চট্টগ্রাম নতুন ব্রিজঅটো টেম্পু শ্রমিক ইউনিয়ন
দেশটার জন্য শুভ কামনা ছাড়া আর কিছু বলার নেই!
একুশের চেতনা ও একুশ শতকের বাংলাদেশ:মোঃ শহীদুল ইসলাম
চাকরি হারালেন নির্বাচন কমিশনের ১৫ কর্মী
খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী হয়ে আলোচিত সমালোচিত :নেতাকর্মীরা বিব্রত

প্রচ্ছদ >

চট্টগ্রাম

জাতীয় ভোক্তা অধিদপ্তরের বাজার অভিযানে বাধা প্রদানের প্রতিবাদে স্মারকলিপি প্রদান

 

ঢাকার মৌলভীবাজার এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি কার্যক্রমে বাধা প্রদানের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদান করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম নগর ও বিভাগীয় কমিটি।

২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে চট্টগ্রাম নগরীর চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন-এর মাধ্যমে বাণিজ্যমন্ত্রীর বরাবরে এ স্মারকলিপি প্রদান করা হয়।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি ঢাকার মৌলভীবাজার এলাকায় বাজার তদারকির সময় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডলের সরকারি দায়িত্ব পালনে বাধা প্রদান, হট্টগোল সৃষ্টি এবং মার্কেট বন্ধের হুমকির মতো অনভিপ্রেত ঘটনার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হয়। এ ঘটনাকে ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যক্রমের জন্য গভীর উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়েছে।

স্মারকলিপি হস্তান্তর করেন ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস. এম. নাজের হোসাইন, চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল ছাবেরী এবং চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ম সম্পাদক মোঃ সেলিম জাহাঙ্গীর।

স্মারকলিপিতে ক্যাব নেতৃবৃন্দ বলেন, বাজার অভিযান পরিচালনাকালে একজন সরকারি কর্মকর্তাকে যেভাবে বাধা দেওয়া হয়েছে তা নিন্দনীয়, আইনবহির্ভূত এবং আইনের শাসনের প্রতি চরম অবমাননা। এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে ন্যায্য ব্যবসার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং বাজার ব্যবস্থাপনায় অস্থিতিশীলতা সৃষ্টি হবে।

তারা আরও বলেন, সাধারণ মানুষের জীবন-জীবিকার সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং ভোক্তা অধিকার রক্ষায় বাজারে নিয়মিত ও কার্যকর অভিযান জোরদারের কোনো বিকল্প নেই।

স্মারকলিপিতে নিম্নোক্ত দাবিসমূহ উত্থাপন করা হয়ঃ-
১) জেলা পর্যায়ে বাজার তদারকি অভিযানে সার্বিক নিরাপত্তা ও প্রশাসনিক সহায়তা নিশ্চিত করতে হবে;
২) বাজার অভিযানে বাধা, হুমকি বা বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নিতে হবে;
৩) জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত জোরদার করতে হবে;
৪) ব্যবসায়ীদের আইন মেনে চলতে বাধ্য করতে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করতে হবে;
৫) ঢাকায় সংঘটিত ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করতে হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 

Copyright© 2025 All reserved