ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩ ফাল্গুন, ১৪৩২, ৮ রমজান, ১৪৪৭
সর্বশেষ
আলী হোসেন ফকির নবনিযুক্ত আইজিপি দায়িত্ব গ্রহণে আলোচিত 
অ্যাড.ফরিদা আকতার সংরক্ষিত এমপি প্রত্যাশী :দীর্ঘ ৩৪ বছর রাজনৈতিক বর্ণাঢ্য ইতিহাস
হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদানকারী তাজুল গং পদ বাতিল: জনমনে মিশ্র প্রতিক্রিয়া
পিলখানা হত্যাকাণ্ড জাতীয় শহীদ সেনা দিবস :নেপথ্য কারণ এখন বোধগম্য
রাষ্ট্রপতির বিস্ফোরক সাক্ষাৎকার: স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রীর প্রতিক্রিয়ারর
জাতীয় ভোক্তা অধিদপ্তরের বাজার অভিযানে বাধা প্রদানের প্রতিবাদে স্মারকলিপি প্রদান
চট্টগ্রামে বিয়ের প্রলোভনে ধর্ষণ, নারী নির্যাতন মামলা
ব্যারিস্টার রুমিন ফারহানাকে শহীদ মিনারে অবমাননা করায় ডেমোক্রেটিক লীগের নিন্দা
মেয়র ও সাংবাদিক পাল্টাপাল্টি তর্ক :আইনি বিতর্কের বদলে ব্যক্তি কেন্দ্রিক আক্রমণ
দুস্থদের ইফতার সামগ্রী প্রদান এমপি আবু সুফিয়ান:চট্টগ্রাম নতুন ব্রিজঅটো টেম্পু শ্রমিক ইউনিয়ন

প্রচ্ছদ >

জাতীয়

আলী হোসেন ফকির নবনিযুক্ত আইজিপি দায়িত্ব গ্রহণে আলোচিত 

বাগেরহাটের কৃতি সন্তান আওয়ামী শাসন আমলে একাধিকবার বঞ্চিত চাকরিচ্যুত বাধ্যতামূলক অবসর গ্রহণ। নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির (Md. Ali Hossain Fakir) আইজিপি পদে নিয়োগ পেলেন। পেশাগত সর্বোচ্চ সর্বোচ্চ পদমর্যাদা দায়িত্ব গ্রহণে হলেন অতীত কর্মজীবনের নানাভাবে বঞ্চিত হওয়ার স্মৃতিচারণে ইতিবাচক কর্মগুণে  আলোচিত।। পূর্বে তিনি এপিবিএন’র অতিরিক্ত আইজি ছিলেন। তিনি বিদায়ী আইজিপি বাহারুল আলম বিপিএম এর স্থলাভিষিক্ত হলেন।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে আইজিপির দায়িত্বভার গ্রহণ করেছেন। গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মোঃ আলী হোসেন ফকির-কে আইজিপি পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মোঃ আলী হোসেন ফকির ১৯৯৫ সালের ১৫ নভেম্বর ১৫ তম বিসিএস (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

তিনি অত্যন্ত সততা, দক্ষতা ও পেশাদারত্বের সাথে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন। তিনি নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলার পুলিশ সুপার ছিলেন। তিনি আরআরএফ সিলেটের কমান্ড্যান্ট এবং ৩ এপিবিএন খুলনা, ৫ এপিবিএন ঢাকা, ৭ এপিবিএন সিলেটের অধিনায়ক ছিলেন। ডিআইজি হিসেবে তিনি পুলিশ হেডকোয়ার্টার্স‌‌‌ এবং এসপিবিএন-এ কর্মরত ছিলেন।

মোঃ আলী হোসেন ফকির কসোভো ও আইভরি কোস্ট জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে বাংলাদেশ পুলিশের প্রতিনিধিত্ব করেছেন।
তিনি সরকারি দায়িত্ব পালন এবং প্রশিক্ষণে যুক্তরাষ্ট্র ও চীনসহ বিশ্বের বিভিন্ন দেশ সফর করেছেন।

বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি। এছাড়া, তিনি ১৫তম বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক, ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের আহ্বায়ক এবং অফিসার্স ক্লাব ঢাকা ও খুলনা ক্লাবের সদস্যসহ বিভিন্ন সামাজিক- সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে বিকম (অনার্স) ও এমকম এবং এমবিএ ডিগ্রি অর্জন করেন।
মোঃ আলী হোসেন ফকির ১৯৬৮ সালের ৫ এপ্রিল বাগেরহাট জেলার সদর থানাধীন এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। এর আগে নবনিযুক্ত আইজিপি আজ বুধবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে এসে পৌঁছালে একটি সুসজ্জিত পুলিশ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 

Copyright© 2025 All reserved