ঢাকা, শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫ ফাল্গুন, ১৪৩২, ১০ রমজান, ১৪৪৭
সর্বশেষ
ড. ইউনুসের মধ্যে রাষ্ট্রনায়কের স্থিরতা, প্রজ্ঞা ও দায়বদ্ধতার ছাপ দেখা যায়নি
সংরক্ষিত নারী আসন: বিএনপিতে প্রাধান্য পাবেন কারা জনমনে প্রশ্ন
জগন্নাথপুরে সংবাদ প্রকাশে সাংবাদিককে হয়রানি মিথ্যা মামলা: বিভিন্ন মহল তৎপর তীব্র নিন্দা প্রতিবাদ
বাঁশখালীতে ইপসার উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের দুর্যোগ পূর্বপ্রস্তত্তি বিষয়ক কর্মশালা সম্পন্ন
মানব পাচার ও বাল্যবিবাহ প্রতিরোধে কক্সবাজারে জেলা রেফারেন্স ডিরেক্টরি প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত
আলী হোসেন ফকির নবনিযুক্ত আইজিপি দায়িত্ব গ্রহণে আলোচিত 
অ্যাড.ফরিদা আকতার সংরক্ষিত এমপি প্রত্যাশী :দীর্ঘ ৩৪ বছর রাজনৈতিক বর্ণাঢ্য ইতিহাস
হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদানকারী তাজুল গং পদ বাতিল: জনমনে মিশ্র প্রতিক্রিয়া
পিলখানা হত্যাকাণ্ড জাতীয় শহীদ সেনা দিবস :নেপথ্য কারণ এখন বোধগম্য
রাষ্ট্রপতির বিস্ফোরক সাক্ষাৎকার: স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রীর প্রতিক্রিয়ারর

প্রচ্ছদ >

আইন ও আদালত

জগন্নাথপুরে সংবাদ প্রকাশে সাংবাদিককে হয়রানি মিথ্যা মামলা: বিভিন্ন মহল তৎপর তীব্র নিন্দা প্রতিবাদ

সুনামগঞ্জের জগন্নাথপুরে জনস্বার্থে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ করায় তিন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত অহেতুক উল্টা কাল্পনিক মামলা দায়ের করেন। উক্ত মিথ্যা মামলা দায়েরের বিরুদ্ধে তৎপর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন সাংবাদিক সমাজ ও সংগঠনসহ বিভিন্ন মহল। বিবৃতিদাতারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও সাংবাদিকদের হয়রানি বন্ধের দাবি জানান।

সংবাদ প্রকাশ করায় নিজেদের অন্যায় দামাচাপা দিতে তিন সাংবাদিকের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা দায়ের করেন পৌর শহরের হবিবপুর গ্রামের তেরা মিয়ার ছেলে মোঃ মনির মিয়া। মনির মিয়া নিজেকে সানলাইট আবাসিক হোটেলের মালিক দাবী করে সাংবাদিক রিয়াজ রহমান, মোঃ আব্দুল ওয়াহিদ ও মোঃ হিফজুর রহমান তালুকদার জিয়ার বিরুদ্ধে সুনামগঞ্জ আদালতে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত মামলা দায়ের করেন।
অ নুসন্ধানে জানাযায়, জগন্নাথপুর উপজেলার নলজুর নদীর পাড়ে হবিবপুর গ্ৰামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী ছোট মিয়া সানলাইট আবাসিক হোটেল ( বোডিং) নির্মান করেন। এক সময় আবাসিক হোটেল হিসাবে পরিচালিত হলেও বর্তমানে হোটেলটি অবকাঠামো পরিবর্তন করে মালিক পক্ষ ব্যাচালার বাসা হিসাবে ভাড়া প্রদান করে আসছেন। নলজুর নদীর ওপর আর্চ গার্ডার ব্রীজ নির্মানকালীন সময় ২০২১ সালে সানলাইট বোডিং এর পাশে থাকা ৩৩ কেভি ও ০.৪ কেভি বিদ্যুৎ লাইনসমূহ সাময়িক ভাবে মাটির নিচ দিয়ে লাইন স্থাপন করা হয়।

এই সুযোগে সাইলাইট হোটেলের ভবনের সামনের অংশ অবৈধ ভাবে তৃতীয় তলা নির্মান করেন। অবৈধ অংশ অপসারন করার জন্য সাইলাইট বোডিং এর সত্ত্বাধিকারী / দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিকে ২১ জানুয়ারী ২০২৬ইং তারিখে আবাসিক প্রকৌশলী মোঃ আজিজুল ইসলাম আজাদ স্বাক্ষরিত লিখিত ভাবে নোটিশ প্রদান করেন। নোটিশে উল্লেখ করেন, সানলাইট হোটেল মালিকপক্ষ ভবনের সামনের অংশ তৃতীয় তলা পর্যন্ত অবৈধভাবে সম্প্রসারন করে। যার ফলে পূর্বের ন্যায় বিদ্যুৎ লাইন স্থাপন করতে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এছাড়া ও আন্ডারগ্রাইন্ড কেবলের উপর স্থায়ী কাঠামো (বিম,স্ল্যাব,ফ্লোর) ইত্যাদি নির্মান করেছে যা ভূগর্ভস্থ লাইনের ফল্ট নিরসনকে সম্পূর্ণরূপে বাধাগ্রস্থ করবে। এছাড়া ও জগন্নাথপুর উপজেলা প্রকৌশলীর কার্যালয় (এলজিইডি) আর্চ ব্রীজের পশ্চিম এপ্রোচের সাইড স্লোপের উপর সম্প্রসারিত অংশ অপসারনের জন্য নোটিশ প্রদান করেন।

উক্ত নোটিশের আলোকে তিন সাংবাদিক জনস্বার্থে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ করেন । যার ফলে তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এই দিকে উক্ত মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক সংগঠন। পেশাগত দায়িত্ব পালন ও সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর কেন্দ্রীয় সভাপতি মোঃ গিয়াস উদ্দিন খোকন, সাধারণ সম্পাদক এডভোকেট কামাল হোসেন, আন্তর্জাতিক সাংবাদিক ফোরাম ইউকের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সহ সাধারণ সম্পাদক আল আমিন , দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী মোঃ আকিকুর রহমান চৌধুরী জুবের, দোয়েল টিভির চেয়ারম্যান, মোঃ আখলিছ খান, বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষা অনুরাগী ও সমাজ সেবক মোঃ আব্দুর রব, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম খসরু, যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট রাজনীতিবিদ, মোঃ জয়নাল কোরেশি, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক মোশাহীদ ভূঁইয়া, বিশিষ্ট সালিসি ব্যক্তি মোঃ আব্দুর রজ্জাক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক, জাকির হোসেন,জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাছিম হোসেন রুয়েল, জগন্নাথপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি আমিনুর রহমান জিলু, সাধারণ সম্পাদক মোঃ আলী হোসেন খান, আমার দেশ পত্রিকার প্রতিনিধি আমিনুল হক শিপন, দৈনিক জগন্নাথপুরের সম্পাদক ও প্রকাশক ইকবাল হোসাইন, দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার মোঃ মুকিম উদ্দিন, দৈনিক খোলা কাগজ পত্রিকার প্রতিনিধি আল আমিন, দৈনিক বর্তমান বাংলা পত্রিকার প্রতিনিধি সুমন মিয়া, দৈনিক সুনামগঞ্জের সময় প্রতিনিধি বাবুল দাশ, দৈনিক আমার সকাল পত্রিকার প্রতিনিধি শাহ ফুজায়েল মিয়া, জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী শাজাহান মিয়া তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী আজাদ মিয়া ভূঁইয়া, বিশিষ্ট সমাজ সেবক মোঃ মুজিবুর রহমান চৌধুরী, সমাজ সেবক মোঃ আছকির মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমান, আব্দুল খায়ের বাবুল, পৌর শহরের ৭নং ওয়ার্ড বিএনপির আহবায়ক শামসুল ইসলাম তালুকদার শাহীন, যুগ্ম আহবায়ক মোঃ জয়নাল আবেদীন, মোঃ নিজাম উদ্দিন ভূঁইয়া, কারী শফিকুর রহমান তালুকদার, মাওলানা আনোয়ার, হাফিজ মোঃ ইমরান, মোঃ সিদ্দিকুর রহমান তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সিফত মিয়া, যুক্তরাজ্য প্রবাসী মোঃ ছুবা চৌধুরী , যুক্তরাজ্য প্রবাসী, শিক্ষা অনুরাগী, বিশিষ্ট শিল্পপতি মোঃ আকিব চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী, মোঃ তাওহিদুল হক তালুকদার, সমাজ সেবক মোঃ জালাল উদ্দীন চৌধুরী, সালিশি ব্যক্তিত্ব মোঃ আলাল মিয়া, মোঃ শাফর মিয়া, তরুণ সমাজ সেবক মোঃ এনামুল হক, শাহ মোঃ কামাল হোসেন, মোঃ জুবায়ের আহমদ, ব্যবসায়ী তাহাবুল মিয়া, জাবেদ আহমদ, সাবেক ইউপি সদস্য রনধীর কান্তি দাস রান্টু, বিশিষ্ট সালিসি ব্যক্তিত্ব দলু মিয়া ও মজনু মিয়া, সাংবাদিক মোঃ শাহাব উদ্দিন রাহুল, হাফিজ মোঃ আক্তার হোসেন, মোঃ এমরান মিয়া, প্রমূখ।  বিবৃতিদাতারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও সাংবাদিকদের হয়রানি বন্ধের দাবি জানান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 

Copyright© 2025 All reserved