ঢাকা, সোমবার, ২ মার্চ, ২০২৬, ১৭ ফাল্গুন, ১৪৩২, ১২ রমজান, ১৪৪৭
সর্বশেষ
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো?
প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল’র উন্নয়ন কাজের প্রথম উদ্বোধন
হাটহাজারী নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের ইফতার মাহফিল 
রাজপথ আদালত মানবাধিকার লড়াই : ত্যাগ সংগ্রামে আপসহীন অ্যাড.কানিজ কাউসার
বারবার কারাবরণ নির্যাতন শিকার ফরিদা আকতার:৩৪ বছর তৃণমূল সংগঠক 
ইফতার দোয়া মাহফিলে এতিমদের পাশে এপেক্স ক্লাব অব সন্দ্বীপ
ড. ইউনুসের মধ্যে রাষ্ট্রনায়কের স্থিরতা, প্রজ্ঞা ও দায়বদ্ধতার ছাপ দেখা যায়নি
সংরক্ষিত নারী আসন: বিএনপিতে প্রাধান্য পাবেন কারা জনমনে প্রশ্ন
জগন্নাথপুরে সংবাদ প্রকাশে সাংবাদিককে হয়রানি মিথ্যা মামলা: বিভিন্ন মহল তৎপর তীব্র নিন্দা প্রতিবাদ
বাঁশখালীতে ইপসার উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের দুর্যোগ পূর্বপ্রস্তত্তি বিষয়ক কর্মশালা সম্পন্ন

প্রচ্ছদ >

আন্তর্জাতিক

খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো?

আন্তর্জাতিক ডেক্স
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। রোববার (১ মার্চ) দেশটির আধা-সরকারি সংবাদ তাসনিম ও ফার্স সংবাদ সংস্থা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি রোববার সকালে জানায়, ‘ইরানের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন’।

এর আগে যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের হামলার পর খামেনি মারা গেছেন বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প।

দুটি মার্কিন সূত্র ও বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শনিবার ভোরে ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা চালানোর সময় ইরানের সর্বোচ্চ নেতা শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করছিলেন।

ইসরাইলি কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় খামেনি ও তার শীর্ষ সহযোগীরা নিহত হয়েছেন। তাদের মধ্যে ছিলেন সাবেক ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সচিব আলী শামখানি ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কমান্ডার মোহাম্মদ পাকপোর।

ইরানি সূত্র রয়টার্সকে জানিয়েছে, হামলার ঠিক আগে শামখানি ও সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সচিব আলী লারিজানির সঙ্গে খামেনি একটি সুরক্ষিত স্থানে বৈঠক করছিলেন।

শনিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির বাসভবনের স্যাটেলাইট ছবি প্রকাশ করেছিল আল জাজিরা। স্যাটেলাইটে প্রকাশিত ছবিতে দেখা গেছে, খামেনির প্রাসাদটি ধসে পড়েছে। এটির চারপাশ কালো হয়ে গেছে। এতে বোঝা যাচ্ছে সেখানে বড় ধরনের বিস্ফোরণ ঘটানো হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Copyright© 2025 All reserved