ঢাকা, বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন, ১৪৩২, ১৪ রমজান, ১৪৪৭
সর্বশেষ
চট্টগ্রামে প্রতিবন্ধী ব্যক্তিদের দুর্যোগ পূর্বপ্রস্তুতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
হাটহাজারী অনলাইন প্রেসক্লাব’র ইফতার ও মাহফিলে কুরআন শরীফ বিতরণ 
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো?
প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল’র উন্নয়ন কাজের প্রথম উদ্বোধন
হাটহাজারী নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের ইফতার মাহফিল 
রাজপথ আদালত মানবাধিকার লড়াই : ত্যাগ সংগ্রামে আপসহীন অ্যাড.কানিজ কাউসার
বারবার কারাবরণ নির্যাতন শিকার ফরিদা আকতার:৩৪ বছর তৃণমূল সংগঠক 
ইফতার দোয়া মাহফিলে এতিমদের পাশে এপেক্স ক্লাব অব সন্দ্বীপ
ড. ইউনুসের মধ্যে রাষ্ট্রনায়কের স্থিরতা, প্রজ্ঞা ও দায়বদ্ধতার ছাপ দেখা যায়নি
সংরক্ষিত নারী আসন: বিএনপিতে প্রাধান্য পাবেন কারা জনমনে প্রশ্ন

প্রচ্ছদ >

চট্টগ্রাম

হাটহাজারী অনলাইন প্রেসক্লাব’র ইফতার ও মাহফিলে কুরআন শরীফ বিতরণ 

চট্টগ্রাম হাটহাজারীতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক সংগঠন হাটহাজারী অনলাইন প্রেসক্লাবের সাথে কুরআনে হাফেজ শিক্ষার্থীদের ইফতার মাহফিল ও কুরআন শরীফ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ (৩রা মার্চ) রোজ মঙ্গলবার বিকালে হাটহাজারী পৌরসভার অন্তর্ভুক্ত মীরেরহাট আমাতুন নূর তালিমুল কুরআন মাদ্রাসায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এশিয়ান হেলথ কেয়ার গ্রুপের চেয়ারম্যান লায়ন সালাউদ্দিন আলী এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, প্রবীণ সাংবাদিক ও হাটহাজারী প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম জামাল উদ্দিন।

উক্ত অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন, হাফেজ জাবের হোসেন এবং মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার সুপার মাওলানা রফিকুল ইসলাম।

হাটহাজারী অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক এর সংবাদদাতা মো: আতাউর রহমান মিয়ার সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ আরমানের সঞ্চালনায় মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল এর প্রতিনিধি মো: মহিন উদ্দীন।

এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি ও দৈনিক ডেসটিনির চট্টগ্রাম ব্যুরো আব্দুল আউয়াল রোকন ও নাজিম উদ্দিন সিপি, সহসাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, অর্থ সম্পাদক মঈন বাঙালি, সহঅর্থ সম্পাদক জাকির হোসেন, প্রচার সম্পাদক জাকিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মো: রিদুয়ান।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, পল্লী চিকিৎসক হাফিজুর রহমান, নাঙ্গলমোড়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুনুর রশীদ, আকতার হোসেন, সৈয়দ দিদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Copyright© 2025 All reserved