ঢাকা, শনিবার, ৭ মার্চ, ২০২৬, ২২ ফাল্গুন, ১৪৩২, ১৭ রমজান, ১৪৪৭
সর্বশেষ
কাউখালীতে ইপসার সহযোগিতায় বন্ধু মহল যুব সংঘের ইফতার মাহফিল ও এতিমদের মাঝে ঈদবস্ত্র বিতরণ
শীর্ষ সন্ত্রাসী শহিদুলসহ তার ভাই সন্ত্রাসী ছিনতাইকারী শাবুসহ আটক-৩: সিএমপি ডিবি (উত্তর)
হতদরিদ্রদের ইফতার সামগ্রী বিতরণ :জনসেবা ন্যায্য দাবি পূরণে এমপি সুফিয়ান
বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক ক্ষতিগ্রস্ত পুলিশদের ২৪ লক্ষ টাকার চেক বিতরণ: সিএমপি
চট্টগ্রামে প্রতিবন্ধী ব্যক্তিদের দুর্যোগ পূর্বপ্রস্তুতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
হাটহাজারী অনলাইন প্রেসক্লাব’র ইফতার ও মাহফিলে কুরআন শরীফ বিতরণ 
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো?
প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল’র উন্নয়ন কাজের প্রথম উদ্বোধন
হাটহাজারী নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের ইফতার মাহফিল 
রাজপথ আদালত মানবাধিকার লড়াই : ত্যাগ সংগ্রামে আপসহীন অ্যাড.কানিজ কাউসার

প্রচ্ছদ >

চট্টগ্রাম

হতদরিদ্রদের ইফতার সামগ্রী বিতরণ :জনসেবা ন্যায্য দাবি পূরণে এমপি সুফিয়ান

চট্টগ্রামে মোহাম্মদিয়া বাকলিয়া হাউজিং সোসাইটির উদ্যোগে হতদরিদ্র রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।  জনগণের ন্যায্য অধিকার আদায়ে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করবেন। ঘরে বসে থেকে নয়, সব সময় জনসেবার পাশে থাকার প্রতিশ্রুতি এমপি সুফিয়ানের।

৫ মার্চ (বৃহস্পতিবার) বিকেলে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম–৯ সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আলহাজ্ব আবু সুফিয়ান বলেন, তিনি জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এমপি হওয়ার পর ঘরে বসে থাকবেন না; বরং সব সময় সাধারণ মানুষের পাশে থাকবেন। তিনি বলেন, “আমি সব সময় জনগণের পাশে থাকার চেষ্টা করব। কারো কোনো সমস্যা হলে আমাকে ফোন করলেই হবে, আমি সরাসরি চলে আসব ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আলহাজ ইয়াছিন চৌধুরী আছু। তিনি বলেন, “চাঁদগাঁও আবাসিক যদি চাঁদগাঁও থানার নামে নামকরণ হতে পারে, তাহলে কল্পলোক আবাসিক কেন বাকলিয়া আবাসিক নামে নামকরণ হবে না?” তিনি এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে কল্পলোক আবাসিকের নাম পরিবর্তন করে দ্রুত “বাকলিয়া আবাসিক” নামকরণের জোর দাবি জানান। পাশাপাশি মোহাম্মদিয়া আবাসিকে যাতায়াতের জন্য যে সেতুটি রয়েছে, সেটি দ্রুত পাকা সেতু হিসেবে নির্মাণের দাবি জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাজী দানু মিয়া সওদাগর, হাজী মুসা, আব্দুল মান্নান, নুরুল আলম কালু, মাস্টার নুরুল ইসলাম, মোঃ ইসমাইল হোসেন লেদুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরিশেষে এমপি আলহাজ্ব আবু সুফিয়ান উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন, এলাকার মানুষের ন্যায্য দাবি পূরণে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Copyright© 2025 All reserved