ঢাকা, রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১ চৈত্র, ১৪৩২, ২৫ রমজান, ১৪৪৭
সর্বশেষ
সামাজিক উদ্যোগ জোরদারে চট্টগ্রামে ‘সোশ্যাল অ্যান্টিসিপেশন অ্যান্ড ফোরকাস্ট এন্টারপ্রাইজ কমিটি’ গঠন ও কর্মশালা
মুনিরীয়া যুব তবলীগের ইফতার মাহফিল আলোচনা সভা : সিয়াম সাধনায় নফল ইবাদতে মনোযোগের আহ্বান
সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল : চট্টগ্রাম মহানগর ছাত্রশিবির
বইমেলায় মুহিব শামীমের ‘মাতৃ সুবাস’:নাগরিক প্রকাশন
জাতীয় সংসদে স্পিকার হাফিজ ডেপুটি স্পিকার কামাল’র শপথ গ্রহণ
মীরসরাইয়ে গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা অনুষ্ঠিত
চট্টগ্রাম নগরের চার ওয়ার্ডের ঝুঁকি নিরূপণ প্রতিবেদন উপস্থাপন ও হস্তান্তর করল ইপসা
কামালপাড়া যুব সংঘের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
পুতুলনাট্যে দুর্যোগ সচেতনতার বার্তা: চট্টগ্রাম ও বাঁশখালীতে ইপসার ব্যতিক্রমী আয়োজন
চট্টগ্রামে এসআরএইচআর উন্নয়নে ‘হেলথ সিস্টেম রেজিলিয়েন্সি’ প্রকল্পের বিভাগীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

প্রচ্ছদ >

চট্টগ্রাম

পুতুলনাট্যে দুর্যোগ সচেতনতার বার্তা: চট্টগ্রাম ও বাঁশখালীতে ইপসার ব্যতিক্রমী আয়োজন

দুর্যোগপ্রবণ এলাকার মানুষের মাঝে আগাম প্রস্তুতি ও সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে চট্টগ্রাম শহর ও বাঁশখালীতে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমধর্মী পাপেট শো ভিত্তিক নাটক “নিরাপদে বাঁচি”। ৯ থেকে ১১ মার্চ পর্যন্ত কয়েকদিনব্যাপী এই সচেতনতামূলক আয়োজন অনুষ্ঠিত হয় পাহাড়ধসপ্রবণ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে।
বেসরকারি উন্নয়ন সংস্থা ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা)-এর আয়োজনে, জার্মান ফেডারেল ফরেন অফিস ( জিএফএফও) -এর অর্থায়নে এবং সেভ দ্য চিলড্রেন এর সার্বিক সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়। নাটকটি নির্মাণ ও পরিচালনা করে ক্যানভাস পাপেট শো,  পটিয়া।
পুতুলনাট্যের মাধ্যমে সহজ ও প্রাণবন্ত উপস্থাপনায় কমিউনিটির মানুষকে দুর্যোগ পূর্বাভাসভিত্তিক আগাম প্রস্তুতি গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। নাটকে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, কমিউনিটি ভলান্টিয়ার ও আবহাওয়া ক্লাবের ভূমিকা, আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা, গবাদিপশু রক্ষা, কৃষি ও খাদ্য সংরক্ষণসহ জরুরি সহায়তার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করা হয়।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পাহাড়ধসপ্রবণ বিভিন্ন ওয়ার্ড এবং বাঁশখালী উপজেলার কয়েকটি ইউনিয়নে এই পাপেট শো প্রদর্শিত হয়। প্রাণবন্ত উপস্থাপনা ও বাস্তবমুখী বার্তার কারণে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।
নাটকটি দেখে আবেগাপ্লুত হয়ে চট্টগ্রামের ফিরোজশাহ কলোনির ষাটোর্ধ্ব বাসিন্দা আছিয়া খাতুন বলেন,
“বাবারে, কি আর কমু! এত সুন্দর পুতুলের নাটক দেখে মন ভইরা গেছে। অনেক কিছুই জানতে পারলাম।”
অন্যদিকে ষোলশহর স্টেশন এলাকার সাবু মিয়া বলেন,
“আহা! কী যে ভালো লাগছে। মানুষ দুর্যোগ সম্পর্কে অনেক কিছু জানতে পারছে।”
উল্লেখ্য, জিএফএফও ‘র অর্থায়নে এবং সেভ দ্য চিলড্রেন সার্বিক সহযোগিতায়,  রাইমস এর কারিগরি সহায়তায়, ইপসা “Child Centred Anticipatory Action for Better Preparedness of Communities and Local Institutions in Northern and Coastal Areas of Bangladesh” শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পটির আওতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৭ নম্বর পশ্চিম ষোলশহর, ৮ নম্বর শুলকবহর, ৯ নম্বর উত্তর পাহাড়তলী ও ১৪ নম্বর লালখানবাজার ওয়ার্ড এবং বাঁশখালী উপজেলার বৈলছড়ি, সাধনপুর, পুকুরিয়া ও কালিপুর ইউনিয়নে পাহাড়ধসের সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে বিভিন্ন পূর্বপ্রস্তুতিমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রকল্প কার্যক্রমের অংশ হিসেবে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই ব্যতিক্রমধর্মী পাপেট শো আয়োজন করা হয়।
পাপেট শো প্রদর্শনের সময় আয়োজিত জনসচেতনতামূলক আলোচনায় অংশ নেন ইপসার ম্যানেজার (অ্যান্টিসিপেটরি অ্যাকশন) সানজিদা আক্তার, সেভ দ্য চিলড্রেন-এর কর্মকর্তা ফারাবী আকাশ, ইপসার প্রজেক্ট অফিসার মুহাম্মদ আতাউল হাকিম এবং শাহরিয়ার আলমসহ সংশ্লিষ্টরা।
সচেতনতার বার্তা নিয়ে পুতুলের মঞ্চে সাজানো এই আয়োজন শুধু বিনোদনই নয়, বরং দুর্যোগপ্রবণ এলাকার মানুষের মধ্যে আগাম প্রস্তুতির গুরুত্ব তুলে ধরে একটি কার্যকর সামাজিক বার্তা ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Copyright© 2025 All reserved