ঢাকা, রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১ চৈত্র, ১৪৩২, ২৫ রমজান, ১৪৪৭
সর্বশেষ
সামাজিক উদ্যোগ জোরদারে চট্টগ্রামে ‘সোশ্যাল অ্যান্টিসিপেশন অ্যান্ড ফোরকাস্ট এন্টারপ্রাইজ কমিটি’ গঠন ও কর্মশালা
মুনিরীয়া যুব তবলীগের ইফতার মাহফিল আলোচনা সভা : সিয়াম সাধনায় নফল ইবাদতে মনোযোগের আহ্বান
সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল : চট্টগ্রাম মহানগর ছাত্রশিবির
বইমেলায় মুহিব শামীমের ‘মাতৃ সুবাস’:নাগরিক প্রকাশন
জাতীয় সংসদে স্পিকার হাফিজ ডেপুটি স্পিকার কামাল’র শপথ গ্রহণ
মীরসরাইয়ে গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা অনুষ্ঠিত
চট্টগ্রাম নগরের চার ওয়ার্ডের ঝুঁকি নিরূপণ প্রতিবেদন উপস্থাপন ও হস্তান্তর করল ইপসা
কামালপাড়া যুব সংঘের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
পুতুলনাট্যে দুর্যোগ সচেতনতার বার্তা: চট্টগ্রাম ও বাঁশখালীতে ইপসার ব্যতিক্রমী আয়োজন
চট্টগ্রামে এসআরএইচআর উন্নয়নে ‘হেলথ সিস্টেম রেজিলিয়েন্সি’ প্রকল্পের বিভাগীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

প্রচ্ছদ >

আইন ও আদালত

মীরসরাইয়ে গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

 

মিরসরাই উপজেলার প্রতিটি ইউনিয়নে গ্রাম আদালতের বিচারিক সেবা নিয়মিত ও কার্যকরভাবে চালু রাখার ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান। তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী উদ্যোগ। স্থানীয় পর্যায়ে দ্রুত, সহজ ও স্বল্পব্যয়ে বিরোধ নিষ্পত্তির মাধ্যমে সাধারণ মানুষকে আইনি সেবা দেওয়ার ক্ষেত্রে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি আরও বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে দেশের প্রতিটি ইউনিয়নে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্প বাস্তবায়ন করছে। এ প্রকল্পে ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশের সহযোগিতা রয়েছে। গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল করতে নিয়মিত মামলা গ্রহণ, দ্রুত নিষ্পত্তি এবং জনগণের মধ্যে এ সেবার বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে এ কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে।
বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) দুপুর ২টায় মীরসরাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং বাস্তবায়নকারী সংস্থা ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)-এর আয়োজনে গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের জেলা ব্যবস্থাপক সাজেদুল আনোয়ার ভূঁইয়ার সঞ্চালনায় উপজেলার সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, প্যানেল চেয়ারম্যান ও সদস্যরা অংশগ্রহণ করেন। সভায় সার্বিক সহযোগিতা করেন মীরসরাই উপজেলা সমন্বয়কারী অনিক বড়ুয়া।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন, গ্রাম আদালত স্থানীয় জনগণের জন্য দ্রুত ও সহজলভ্য ন্যায়বিচার নিশ্চিত করার একটি কার্যকর মাধ্যম। ইউনিয়ন পরিষদ পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত নিষ্পত্তি হলে তা উচ্চ আদালতের ওপর চাপ কমানোর পাশাপাশি সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সহায়ক হয়। এজন্য ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে প্রকল্পের জেলা ব্যবস্থাপক সাজেদুল আনোয়ার ভূঁইয়া বলেন, গ্রাম আদালত কার্যক্রমকে শক্তিশালী করতে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধি, সচেতনতা কার্যক্রম এবং নিয়মিত তদারকি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রকল্পের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও প্রাতিষ্ঠানিক ও কার্যকর করার জন্য বিভিন্ন সহায়তা প্রদান করা হচ্ছে।
সভায় উপস্থিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা তাদের অভিজ্ঞতা তুলে ধরে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও কার্যকর করতে বিভিন্ন মতামত ও পরামর্শ প্রদান করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Copyright© 2025 All reserved