ঢাকা, রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১ চৈত্র, ১৪৩২, ২৫ রমজান, ১৪৪৭
সর্বশেষ
সামাজিক উদ্যোগ জোরদারে চট্টগ্রামে ‘সোশ্যাল অ্যান্টিসিপেশন অ্যান্ড ফোরকাস্ট এন্টারপ্রাইজ কমিটি’ গঠন ও কর্মশালা
মুনিরীয়া যুব তবলীগের ইফতার মাহফিল আলোচনা সভা : সিয়াম সাধনায় নফল ইবাদতে মনোযোগের আহ্বান
সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল : চট্টগ্রাম মহানগর ছাত্রশিবির
বইমেলায় মুহিব শামীমের ‘মাতৃ সুবাস’:নাগরিক প্রকাশন
জাতীয় সংসদে স্পিকার হাফিজ ডেপুটি স্পিকার কামাল’র শপথ গ্রহণ
মীরসরাইয়ে গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা অনুষ্ঠিত
চট্টগ্রাম নগরের চার ওয়ার্ডের ঝুঁকি নিরূপণ প্রতিবেদন উপস্থাপন ও হস্তান্তর করল ইপসা
কামালপাড়া যুব সংঘের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
পুতুলনাট্যে দুর্যোগ সচেতনতার বার্তা: চট্টগ্রাম ও বাঁশখালীতে ইপসার ব্যতিক্রমী আয়োজন
চট্টগ্রামে এসআরএইচআর উন্নয়নে ‘হেলথ সিস্টেম রেজিলিয়েন্সি’ প্রকল্পের বিভাগীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

প্রচ্ছদ >

চট্টগ্রাম

সামাজিক উদ্যোগ জোরদারে চট্টগ্রামে ‘সোশ্যাল অ্যান্টিসিপেশন অ্যান্ড ফোরকাস্ট এন্টারপ্রাইজ কমিটি’ গঠন ও কর্মশালা

চট্টগ্রাম: জার্মান ফেডারেল ফরেন অফিসের অর্থায়নে এবং সেভ দ্য চিলড্রেনের সহায়তায় ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) বাস্তবায়িত “Child Centred Anticipatory Action for Better Preparedness of Communities and Local Institutions in Northern and Coastal Areas of Bangladesh” প্রকল্পের উদ্যোগে সামাজিক উদ্যোগকে শক্তিশালী করার লক্ষ্যে ‘সোশ্যাল অ্যান্টিসিপেশন অ্যান্ড ফোরকাস্ট এন্টারপ্রাইজ কমিটি’ গঠন ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১৪ মার্চ (শনিবার) চট্টগ্রাম নগরীর খুলশীতে অবস্থিত গোল্ডেন স্পুন রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন।

উম্মে হুমাইয়ারা সায়কা আফসারের সঞ্চালনায় আলোচনা পর্বে বক্তব্য দেন ইপসার প্রজেক্ট ম্যানেজার (অ্যান্টিসিপেটরি অ্যাকশন) সানজিদা আক্তার, সেভ দ্য চিলড্রেনের অফিসার ফারাবী আকাশ, প্রজেক্ট অফিসার মুহাম্মদ আতাউল হাকিম এবং শাহরিয়ার আলম প্রমুখ।

কর্মশালায় দুর্যোগ পূর্বাভাস ও প্রস্তুতি বিষয়ে অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়। সেশনগুলোতে দুর্যোগ পূর্বাভাস ও সংশ্লিষ্ট সরকারি কাঠামো সম্পর্কে ধারণা প্রদান, SAFE মডেল ও প্রকল্পের লক্ষ্য নিয়ে আলোচনা এবং অ্যান্টিসিপেটরি অ্যাকশনের ধারণা ও কার্যকারিতা তুলে ধরা হয়। পাশাপাশি আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা বিশ্লেষণের মাধ্যমে সম্ভাব্য ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণের কৌশল এবং যুব ও সমাজভিত্তিক সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কেও দিকনির্দেশনা প্রদান করা হয়।

হাতেকলমে প্রশিক্ষণ পর্বে সামাজিক উদ্যোগ গড়ে তোলার কৌশল, দ্রুত দুর্যোগ পরিস্থিতি বিশ্লেষণের পদ্ধতি, ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন, ঝুঁকি মূল্যায়ন (রিস্ক অ্যাসেসমেন্ট) টেস্ট এবং টিমভিত্তিক পরিকল্পনা তৈরির বিষয়গুলো নিয়ে ব্যবহারিক অনুশীলন অনুষ্ঠিত হয়। সেশনগুলো পরিচালনা করেন যথাক্রমে উম্মে হুমাইয়ারা সায়কা আফসার, তানভীর হোসেন, তাহমিনা আক্তার, জাহেদুল ইসলাম সজীব এবং তাসলিমুল ইসলাম মেহেরাজ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি মো. জসিম উদ্দিন বলেন, দুর্যোগপ্রবণ এলাকায় আগাম প্রস্তুতি জোরদার করতে স্থানীয় তরুণদের সম্পৃক্ত করে সামাজিক উদ্যোগভিত্তিক কার্যক্রম গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে কমিউনিটি পর্যায়ে আগাম সতর্কতা, তথ্য বিশ্লেষণ এবং সময়োপযোগী উদ্যোগ গ্রহণ আরও সহজ হবে।

কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীদের সমন্বয়ে ‘সোশ্যাল অ্যান্টিসিপেশন অ্যান্ড ফোরকাস্ট এন্টারপ্রাইজ কমিটি’ গঠন করা হয়। ভবিষ্যতে এ কমিটি স্থানীয় পর্যায়ে দুর্যোগ পূর্বপ্রস্তুতি ও সামাজিক উদ্যোগ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদান করবে বলেও তিনি আশ্বাস দেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Copyright© 2025 All reserved