পরিচ্ছন্ন কর্মচারীর ঈদ উপহারে রেকর্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের চমক ! চসিক ইতিহাসে প্রথম। বিএনপি সরকার গঠনের ও দায়িত্বের পর থেকে পর থেকে একের পর এক চমক। নির্বাচনের ইশতিহার প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড প্রদান সহ ইমামদের বেতন প্রদান সহ কৃষিকার্ড প্রদানের প্রস্তুতি সম্পূর্ণ।
শুধু প্রতিশ্রুতি নয়, মানবিক দায়ে পরিচ্ছন্ন কর্মীদের ও পরিবারের মুখে হাঁসি ফোটাতে ঈদ উপহার হিসেবে এবার নতুন চমক। সিটি কর্পোরেশনের ইতিহাসে এই প্রথম প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল চসিকের ৩২৬৯ জন পরিছন্নতা কর্মী। ঈদ উপহার হিসেবে ১ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকা অনুদান উপহার দিলেন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
১৫ মার্চ (রবিবার) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, ঢাকা হতে চসিক মেয়র মহোদয় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে ঈদ শুভেররচ্ছা উপহার নগর টাকা চেকের মাধ্যমে বুঝে নেন।
দেশের ১২টি সিটি কর্পোরেশনের প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীর জন্য পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবং অন্যান্য সিটি কর্পোরেশনের প্রশাসকদের হাতে চেক তুলে দেন প্রধানমন্ত্রী।





