ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ২০ চৈত্র, ১৪৩২, ১৪ শাওয়াল, ১৪৪৭
সর্বশেষ
ঝুঁকির কিনারায় ব্যাংকিং খাত: সতর্কবার্তা ও উত্তরণের পথ
বাজেটে দুর্যোগ সুরক্ষা: পাহাড়ধস রোধে চসিক ও ইপসার পূর্বাভাস ভিত্তিক পরিকল্পনা
চট্টগ্রামে বাংলাদেশ সাংবাদিক ক্লাবের ঈদ পুনর্মিলনী ও চট্টগ্রাম বিভাগীয় নতুন কমিটি ঘোষণা
সারাদেশে জ্বালানি সংকট অস্থিরতায় কাপ্তাইয়ে প্রশাসনের সক্রিয়তায় সরবরাহ স্বাভাবিক
জঙ্গল সলিমপুরে র‍্যাব কর্মকর্তা হত্যাকারী ইয়াসিন-ফারক আত্মগোপনে আছেন বাঙ্কারে
রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন? মানিকগঞ্জে ক্ষোভ
চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রে ঈদছুটিতে পর্যটকদের ভিড়ে “জনসমুদ্র”
গলাচিপা উপজেলা চরম ভোগান্তি: তেল থাকলেও দোকান বন্ধ
ঈদের আনন্দে বাগাতিপাড়ায় ক্রীড়া ও তেলাওয়াত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ
রক্ষকই ভক্ষক সুবর্ণচরে শত কোটি টাকার সম্পত্তি আত্মসাৎ:তথ্যফাঁসে সংবাদকর্মী প্রাণনাশের শিকার

প্রচ্ছদ >

রাঙ্গামাটি

সারাদেশে জ্বালানি সংকট অস্থিরতায় কাপ্তাইয়ে প্রশাসনের সক্রিয়তায় সরবরাহ স্বাভাবিক

সারাদেশে জ্বালানি তেলেরর তীব্র সংকটের অজুহাতে যখন বিভিন্ন স্থানে অস্থিরতা বিরাজ করছে, তখন রাঙামাটির কাপ্তাই উপজেলায় চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। স্থানীয় প্রশাসনের কঠোর নজরদারি, আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত তদারকি এবং ডিলারদের স্বচ্ছতার ফলে রকাপ্তাইয়ের ফিলিং স্টেশন ও খুচরা বাজারগুলোতে জ্বালানি তেলের সরবরাহ ও বিক্রয় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

২৮ মার্চ শনিবার সরেজমিনে কাপ্তাইয়ের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সরকারি বিপণন সংস্থা পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড–এর নিবন্ধিত ডিলার ‘মেসার্স কাপ্তাই ফিলিং স্টেশন’ থেকে নিয়মিত ও সুশৃঙ্খলভাবে জ্বালানি তেল সংগ্রহ করছেন চালক ও সাধারণ ক্রেতারা। সংকটের দোহাই দিয়ে এখানে কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরি বা বাড়তি দাম নেওয়ার অভিযোগ পাওয়া যায়নি। বর্তমানে এখানে প্রতি লিটার অকটেন ১২০ টাকা এবং ডিজেল ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

জ্বালানি তেলের বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে কাপ্তাই উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে। বিশেষ করে উপজেলার মূল ফিলিং স্টেশনগুলোর পাশাপাশি পাড়া-মহল্লার খুচরা দোকানদারদের ওপরও নজরদারি বাড়ানো হয়েছে। এ তদারকিতে সক্রিয় ভূমিকা রাখছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরাও। ফলে মজুদদারি বা কালোবাজারির কোনো সুযোগ থাকছে না। কাপ্তাই ফিলিং স্টেশনের ম্যানেজার হোসাইন মোহাম্মদ ইসমাইল জানান, বর্তমানে তারা প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত সেবা দিচ্ছেন। খুচরা টাকার সংকটের কারণে অনেক সময় লেনদেনে জটিলতা এড়াতে গ্রাহকদের জনপ্রতি ২০০ টাকার তেল প্যাকেজ হিসেবে প্রদান করা হচ্ছে। তিনি আরও জানান, স্টেশনে প্রতিদিনের স্বাভাবিক টার্গেট ২৫০ লিটার থাকলেও বর্তমান পরিস্থিতিতে ক্রেতাদের ব্যাপক চাপের কারণে দৈনিক প্রায় ১ হাজার লিটার পর্যন্ত তেল বিক্রি হচ্ছে। কাপ্তাই পর্যটন এলাকা হওয়ার পাশাপাশি রাঙামাটি সদর, রাঙ্গুনিয়া ও লিচুবাগানসহ বিভিন্ন দূরবর্তী এলাকা থেকেও চালকরা তেল নিতে এখানে ভিড় করছেন। তেল নিতে আসা এক মোটরসাইকেল চালক বলেন, অনেক জায়গায় তেল পেতে ভোগান্তি ও বাড়তি দামের কথা শুনছি। কিন্তু কাপ্তাইয়ে আমরা সঠিক সময়ে এবং নির্ধারিত দামেই তেল পাচ্ছি। প্রশাসনের নিয়মিত তদারকি থাকায় আমরা সাধারণ মানুষ অনেক আশ্বস্ত।

সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত মনিটরিং এবং প্রশাসনের সমন্বিত প্রচেষ্টার কারণেই কাপ্তাইয়ে জ্বালানি বাজারে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। জনস্বার্থে এই কঠোর নজরদারি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।র

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

Copyright© 2025 All reserved