ঢাকা, বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২, ১৯ শাওয়াল, ১৪৪৭
সর্বশেষ
প্লাস্টিক রিসাইক্লিং খাতে টেকসই উন্নয়নে ইপসা–স্মার্ট প্রকল্পের অবহিতকরণ কর্মশালা
“স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ”—চট্টগ্রামে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন
চট্টগ্রামে চাঞ্চল্যকর পলাতক সন্ত্রাসী অস্ত্রধারী হত্যা মামলার আসামি ‘গলাকাটা বাচা’ গ্রেফতার
সুস্বাদু রসালো ও মিষ্টি তরমুজ চেনার পাঁচ উপায়
জ্বালানি তেল সরবরাহে স্বচ্ছতা ও নজরদারি জোরদারের দাবি জানান—ক্যাব চট্টগ্রাম
বাউবি চট্টগ্রাম বিভাগীয় ছাত্র অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত
অবৈধভাবে মাটি কাটায় ৩৩ কেভি লাইনের খুঁটি ঝুঁকিতে, সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকির
ঝুঁকির কিনারায় ব্যাংকিং খাত: সতর্কবার্তা ও উত্তরণের পথ
বাজেটে দুর্যোগ সুরক্ষা: পাহাড়ধস রোধে চসিক ও ইপসার পূর্বাভাস ভিত্তিক পরিকল্পনা
চট্টগ্রামে বাংলাদেশ সাংবাদিক ক্লাবের ঈদ পুনর্মিলনী ও চট্টগ্রাম বিভাগীয় নতুন কমিটি ঘোষণা

প্রচ্ছদ >

স্বাস্থ্য

সুস্বাদু রসালো ও মিষ্টি তরমুজ চেনার পাঁচ উপায়

সুস্বাদু ও রসালো ফলের মধ্যে অন্যতম সবারই প্রিয় সুস্বাদু রসালো ও মিষ্টি তরমুজ। গরম ক্লান্তিকালে শরীর মন এবং দেহে আনি প্রশান্তি ও তৃপ্তি। পুষ্টিগুনেও রয়েছে অনেক গুনাগুন শরীরের উপকারী উপাদান।  তরমুজ চেনার বিশেষ পাঁচ উপায় তরমুজ বিশেষজ্ঞ বিক্রেতার অভিজ্ঞতার আলোকে উপস্থাপন করা হলো। বিষয়টি গুরুত্বসহকারে বুঝে এবং পড়ে বাস্তবে এপ্লাই করলে অবশ্যই রসালো মিষ্টি এবং সুস্বাদু তরমুজ চিনতে এবং কিনতে কারোই ভুল হবে না বিশেষজ্ঞদের মতে।

গ্রীষ্মকালের বেশ সুস্বাদু একটি ফল তরমুজ। তরমুজ কেবল পানির চাহিদা পূরণ করে না, পুষ্টির চাহিদাও পূরণ করে। এজন্য ভালো তরমুজ খেতে হবে। তবে ভালো মিষ্টি ও রসাল তরমুজ বেছে নেওয়া একটু কঠিন কাজ। অনেক সময় দেখতে তাজা মনে হওয়া তরমুজগুলোও খেতে পানসে স্বাদের হতে পারে। এজন্য মিষ্টি তরমুজ চেনার উপায় জানতে হলে কিছু সহজ টিপস অনুসরণ করুন। এই টিপসের সাহায্যে আপনি মিষ্টি এবং তাজা তরমুজ কিনতে পারবেন। চলুন, ভালো তরমুজ কেনার সেরা উপায় সম্পর্কে জেনে নেওয়া যাক।

তরমুজ কেনার সময় যে বিষয়গুলো মাথায় রাখবেন:
ওজন দেখে বেছে নিন: যদি একই আকারের দুটি তরমুজের মধ্যে একটি বেশি ভারী মনে হয়, তবে সেটি বেশি মিষ্টি এবং রসাল হবে। হালকা তরমুজে পানির পরিমাণ কম থাকে, যা স্বাদ পানসে হতে পারে।

শব্দ পরীক্ষা করুন: তরমুজকে হালকা করে আঘাত করুন। যদি ভেতর থেকে গমগমে এবং ফাঁপা আওয়াজ আসে, তবে সেটি পাকা এবং মিষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। পানসে বা কাঁচা তরমুজে আঘাত করলে ভারী এবং কঠিন শব্দ হয়।

হলুদ দাগ পরীক্ষা করুন: তরমুজের নিচে হালকা হলুদ বা ক্রিম রঙের দাগ থাকলে বুঝবেন তরমুজ ঠিকমতো পেকেছে। যদি এটি সাদা বা হালকা সবুজ হয়, তবে বুঝবেন যে তরমুজ সম্পূর্ণ পাকা নয় এবং স্বাদ পানসে হতে পারে।

খোসার গঠন দেখুন: মিষ্টি তরমুজের খোসা গাঢ় সবুজ এবং সামান্য খসখসে হয়। যদি খোসা অত্যন্ত চকচকে এবং মসৃণ হয়, তবে সেটি কাঁচা হতে পারে।

তরমুজের আকার ও ফাটলের দিকে নজর দিন: সাধারণত গোল তরমুজ বেশি মিষ্টি হয়, আর লম্বা ও ডিম্বাকার তরমুজ কম মিষ্টি হতে পারে। এ ছাড়াও, যদি খোসার ওপর ছোট ফাটল বা জালের মতো চিহ্ন দেখা যায়, তবে এটি নির্দেশ করে যে তরমুজে শর্করার মাত্রা বেশি এবং এটি মিষ্টি হবে।

এই সহজ পদ্ধতিগুলো অনুসরণ করলে প্রতিবার সুস্বাদু ও মিষ্টি তরমুজ পেতে পারেন। পরবর্তীতে তরমুজ কিনেতে গেলে এই টিপসগুলো অবশ্যই চেষ্টা করে দেখুন। তরমুজ বিক্রেতা এবং বিশেষজ্ঞদের কাছ থেকে বাস্তবে অভিজ্ঞতায় পরীক্ষিত ও প্রমাণিত। আপনি ট্রাই করতে পারেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

Copyright© 2025 All reserved