ঢাকা, রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ২৯ চৈত্র, ১৪৩২, ২৩ শাওয়াল, ১৪৪৭
সর্বশেষ
জায়গা-সম্পত্তি সীমানা বিরোধে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৎ ভাইকে রক্তাক্ত যখম হামলা
বাসার ময়লা নিতে টাকা নয়: ভুয়া ভেন্ডরদের বিরুদ্ধে সতর্কবার্তা চসিকের
প্লাস্টিক রিসাইক্লিং খাতে টেকসই উন্নয়নে ইপসা–স্মার্ট প্রকল্পের অবহিতকরণ কর্মশালা
“স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ”—চট্টগ্রামে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন
চট্টগ্রামে চাঞ্চল্যকর পলাতক সন্ত্রাসী অস্ত্রধারী হত্যা মামলার আসামি ‘গলাকাটা বাচা’ গ্রেফতার
সুস্বাদু রসালো ও মিষ্টি তরমুজ চেনার পাঁচ উপায়
জ্বালানি তেল সরবরাহে স্বচ্ছতা ও নজরদারি জোরদারের দাবি জানান—ক্যাব চট্টগ্রাম
বাউবি চট্টগ্রাম বিভাগীয় ছাত্র অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত
অবৈধভাবে মাটি কাটায় ৩৩ কেভি লাইনের খুঁটি ঝুঁকিতে, সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকির
ঝুঁকির কিনারায় ব্যাংকিং খাত: সতর্কবার্তা ও উত্তরণের পথ

প্রচ্ছদ >

অপরাধ

জায়গা-সম্পত্তি সীমানা বিরোধে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৎ ভাইকে রক্তাক্ত যখম হামলা

কুমিল্লার মুরাদনগরে দীর্ঘদিন ধরে জায়গা-সম্পত্তি সীমানা বিরোধের জেরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৎ ভাইকে রক্তাক্ত যখম ও হামলার অভিযোগ উঠেছে। কাপড় শুকানোর মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৎ ভাইয়ের হামলায় মোর্শেদ আলম নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তবে, অভিযুক্ত মাহিন ঘটনা ও তার ভাইয়ের অভিযোগের সত্যতা সম্পূর্ণ অস্বীকার করে মিথ্যা বলে দাবি তুলে তার ভাইয়ের বিরুদ্ধে পাল্টা অভিযোগ  করেছে।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ধামঘর ইউনিয়নের রায়তলা গ্রামে এ ঘটনা ঘটে। আহত মোর্শেদ আলম ও হামলাকারী মহিন উভয়েই একই গ্রামের মৃত মোঃ খোরশেদ আলমের ছেলে বলে জানানো হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, আহত মোর্শেদ আলমের সঙ্গে তার সৎ ভাই মোঃ মহিনের দীর্ঘদিন ধরে জায়গা-সম্পত্তি ও বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে ঘটনার দিন বিকেলে মোর্শেদের স্ত্রী পারুল আক্তার বাড়ির আঙিনায় দড়ি বেঁধে কম্বল শুকাতে দিলে বিবাদীর পরিবারের সদস্যরা আপত্তি জানিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন।

পরে এ বিষয়ে জানতে চাইলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং একপর্যায়ে মোঃ মহিন ক্ষিপ্ত হয়ে মোর্শেদ আলমের ওপর হামলা চালান। তিনি এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন এবং ইট দিয়ে আঘাত করলে মোর্শেদের কপাল ফেটে যায়, এতে তিনি গুরুতর আহত হন।

তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অভিযোগে আরও বলা হয়, হামলার পর অভিযুক্ত পালিয়ে যাওয়ার সময় ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি দেন।

বাদী লিখিত অভিযোগের বিষয়ে অভিযুক্ত মাহিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার মাকে সে অন্যায়ভাবে গালাগালি করেছে। আমার গায়ে আঘাত ও রক্ত ধরেছে। আমি ফার্মেসিতে চিকিৎসা নিয়েছি। থানায় অভিযোগ ঘটনার সত্যতায় আমি ন্যায্য বিচার মেনে নিব কোন মিথ্যা সহ্য করতে পারিনা।

এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী পারুল আক্তার বাদী হয়ে মুরাদনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

Copyright© 2025 All reserved