ঢাকা, শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ২৭ চৈত্র, ১৪৩২, ২১ শাওয়াল, ১৪৪৭
সর্বশেষ
প্লাস্টিক রিসাইক্লিং খাতে টেকসই উন্নয়নে ইপসা–স্মার্ট প্রকল্পের অবহিতকরণ কর্মশালা
“স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ”—চট্টগ্রামে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন
চট্টগ্রামে চাঞ্চল্যকর পলাতক সন্ত্রাসী অস্ত্রধারী হত্যা মামলার আসামি ‘গলাকাটা বাচা’ গ্রেফতার
সুস্বাদু রসালো ও মিষ্টি তরমুজ চেনার পাঁচ উপায়
জ্বালানি তেল সরবরাহে স্বচ্ছতা ও নজরদারি জোরদারের দাবি জানান—ক্যাব চট্টগ্রাম
বাউবি চট্টগ্রাম বিভাগীয় ছাত্র অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত
অবৈধভাবে মাটি কাটায় ৩৩ কেভি লাইনের খুঁটি ঝুঁকিতে, সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকির
ঝুঁকির কিনারায় ব্যাংকিং খাত: সতর্কবার্তা ও উত্তরণের পথ
বাজেটে দুর্যোগ সুরক্ষা: পাহাড়ধস রোধে চসিক ও ইপসার পূর্বাভাস ভিত্তিক পরিকল্পনা
চট্টগ্রামে বাংলাদেশ সাংবাদিক ক্লাবের ঈদ পুনর্মিলনী ও চট্টগ্রাম বিভাগীয় নতুন কমিটি ঘোষণা

প্রচ্ছদ >

চট্টগ্রাম

প্লাস্টিক রিসাইক্লিং খাতে টেকসই উন্নয়নে ইপসা–স্মার্ট প্রকল্পের অবহিতকরণ কর্মশালা

 

 

“প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় স্থানীয় সরকার ও বেসরকারি উদ্যোগের সমন্বয় অত্যন্ত জরুরি। পাশাপাশি প্লাস্টিকের কার্যকর বিকল্প উদ্ভাবন করা গেলে নগর ব্যবস্থাপনা আরও কার্যকর ও টেকসই হয়ে উঠবে।”
ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) এর উদ্যোগে “Sustainable Microenterprise and Resilient Transformation (SMART)” প্রকল্পের আওতায় প্লাস্টিক রিসাইক্লিং সাব-সেক্টরে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিতকরণে RECP প্র্যাকটিস প্রচার শীর্ষক অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন এসব কথা বলেন।
বুধবার (৮ এপ্রিল) চট্টগ্রামে অনুষ্ঠিত এ কর্মশালায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা, গণমাধ্যম প্রতিনিধি এবং প্লাস্টিক রিসাইক্লিং খাতের উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি চিফ কনজারভেন্সি অফিসার প্রণব কুমার শর্মা, অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মোঃ তারেক আজিজ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রুমানা আক্তার, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক এটিএম শাহজাহান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক অতিশ চাকমা, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর ব্যুরো চিফ শামসুদ্দিন ইলিয়াস, দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সহযোগী সম্পাদক কামরুল হাসান বাদল, ব্র্যাক-এর চট্টগ্রাম জেলা সমন্বয়কারী এনামুল হাসান এবং কোডেক-এর প্রোগ্রাম ম্যানেজার (ট্রেনিং) মোঃ ইয়াকুব আলী।
এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪১টি ওয়ার্ড থেকে প্লাস্টিক রিসাইক্লার, সংশ্লিষ্ট উদ্যোক্তা, প্রকল্পের কর্মকর্তা এবং ইপসার প্রতিনিধিরা কর্মশালায় অংশগ্রহণ করেন।
কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ইপসার পরিচালক মনজুর মোরশেদ চৌধুরী। তিনি বলেন,
“বর্তমান সময়ে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা শুধু একটি পরিবেশগত চ্যালেঞ্জ নয়; এটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্ভাবনার ক্ষেত্রও। স্মার্ট  প্রকল্পের মাধ্যমে আমরা এই খাতকে আরও সংগঠিত, পরিবেশবান্ধব ও লাভজনক করে তুলতে কাজ করছি।”
কর্মশালায় স্মার্ট প্রকল্পের লক্ষ্য, কার্যক্রম ও প্রত্যাশিত ফলাফল তুলে ধরে একটি বিস্তারিত উপস্থাপনা প্রদান করা হয়। এতে প্লাস্টিক রিসাইক্লিং খাতে Resource Efficient and Cleaner Production (RECP) পদ্ধতির প্রয়োগ, বর্জ্য হ্রাস, সম্পদের দক্ষ ব্যবহার এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আর্থিক ও কারিগরি সহায়তার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হয়।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রুমানা আক্তার বলেন,
“পরিবেশ সুরক্ষায় RECP প্র্যাকটিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রকল্পের মাধ্যমে উদ্যোক্তারা পরিবেশবান্ধব উৎপাদন পদ্ধতি গ্রহণে আরও উৎসাহিত হবেন। পরিবেশগত সার্টিফিকেশন পেতে প্রয়োজনীয় সহযোগিতা পরিবেশ অধিদপ্তর থেকে প্রদান করা হবে।”
উন্মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা প্লাস্টিক সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ ও বাজার সংযোগে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ এবং সম্ভাবনার বিষয় তুলে ধরেন। এ সময় সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, স্মার্ট প্রকল্পের মাধ্যমে প্লাস্টিক রিসাইক্লিং খাতে কর্মরত ক্ষুদ্র উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, পরিবেশবান্ধব উৎপাদন পদ্ধতির প্রসার এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
অনুষ্ঠানের সভাপতি পলাশ কুমার চৌধুরীর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি ঘটে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

Copyright© 2025 All reserved