ঢাকা, , , ,
সর্বশেষ
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার

প্রচ্ছদ >

কক্সবাজার, চট্টগ্রাম বিভাগ

কক্সবাজারে পাহাড় ধ্বসে শিশুসহ নিহত ২

কক্সবাজার ভারি বর্ষণে পাহাড় ধ্বসে শিশু সহ দুইজন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছরা এলাকায় পৃথক এ পাহাড় ধসের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শহরের দক্ষিন রুমালিয়ারছরা এলাকার মো: হাসান (৫) ও একই এলাকার জমিলা বেগম (৩৫)।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রকিবুজ জামান জানিয়েছেন, আজ বৃহস্পতিবার ভোরের দিকে শহরের দক্ষিণ রুমালিয়ারছরা এলাকায় বসতঘরে পাহাড় ধসে জমিলা বেগম নামে এক গৃহবধূ গুরুতর আহত হলে তাকে জেলা সদর হাসপাতালে নেয়া হয়। সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অন্যদিকে একই এলাকায় আরেকটি পাহাড় ধ্বসে বাড়ির দেয়াল চাপায় মো হাসান নামে ১০ বছরের এক শিশু মারা যায়। নিহত শিশু হাসান স্হানীয় সাইফুল ইসলামের পুত্র।

গতকাল থেকে কক্সবাজারে টানা বর্ষণ হচ্ছে। এতে শহরের নিম্নাঞ্চল এবং সদর উপজেলার বেশ কিছু গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

কক্সবাজারের আবহাওয়া অফিস জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় অর্থাৎ সকাল ৬টা পর্যন্ত ৯২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একইভাবে সকাল ৬ থেকে ৯টা পর্যন্ত ৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারি বর্ষণে কক্সবাজার জেলার বিভিন্ন নিচু এলাকা পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে। পাহাড়ি অঞ্চল গুলোতে পাহাড় ধ্বসের আশংকা করা হচ্ছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.