ঢাকা, , , ,
সর্বশেষ
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার

প্রচ্ছদ >

চট্টগ্রাম, দেশজুড়ে

হাটহাজারীতে মহান বিজয় দিবসে আমার বাংলাদেশ পার্টির শ্রদ্ধাঞ্জলি

মহান বিজয় দিবস উপলক্ষে আজ ১৬ ডিসেম্বর সকালে আমার বাংলাদেশ পার্টির উদ্যোগে হাটহাজারী উপজেলা শহিদ মিনারে বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। একই সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানানো হয়।

শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে বক্তব্য রাখেন আমার বাংলাদেশ পার্টির যুগ্ম আহ্বায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ দিদারুল আলম, পিএসসি (অবঃ)। এসময় উপস্থিত ছিলেন এবি পার্টির চট্টগ্রাম উত্তর জেলা সমন্বয়ক ন ম জিয়াউল হক চৌধুরী এবং কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ বোরহান উদ্দিন ও মোরশেদ আলম চৌধুরী। এছাড়া হাটহাজারী উপজেলার সদস্য মোঃ জয়নাল আবেদীন, মোঃ রিদুয়ান, মোঃ মাসুদ, গোলাম কিবরিয়া, ডাঃ সজিব ও ডাঃ সঞ্জয় নাথসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

কর্ণেল (অবঃ) দিদার বলেন, “বিজয়ের এই দিনটি আমাদের গর্বের এবং মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের সাক্ষ্য। আমরা শ্রদ্ধার সঙ্গে তাঁদের স্মরণ করছি। পাশাপাশি বৈষম্যবিরোধী আন্দোলনের শহিদ ও আহতদের সংগ্রাম আমাদের জন্য অনুপ্রেরণা। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এই তিন মুলনীতির ভিত্তিতে একটি বৈষম্যহীন, সুশাসিত ও মানবিক বাংলাদেশ গঠনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।”

শেয়ার করুনঃ

© All Rights Reserved.