ঢাকা, , , ,
সর্বশেষ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু

প্রচ্ছদ >

চট্টগ্রাম বিভাগ

লোহাগাড়ায় দুর্ঘটনায় আহতদের পরিদর্শনে:উপদেষ্টা ফারুক ই আজম-মেয়র শাহাদাত

চট্টগ্রাম লোহাগাড়ায় দুর্ঘটনায় আহতদের দেখতে চমেক পরিদর্শনে উপদেষ্টা ফারুক ই আজম ও মেয়র ডা. শাহাদাত।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১টার দিকে তারা চমেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ড এবং আইসিইউতে চিকিৎসাধীন রোগীদের অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন।

লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আহতদের দেখতে এবং তাদের চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ করতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পরিদর্শনে যান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীরপ্রতীক এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় আহতদের চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাদেরকে অবহিত করেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন এবং উপপরিচালক ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী৷

এ সময় তারা আহতদের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে যথাযথ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.