ঢাকা, , , ,
সর্বশেষ
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার

প্রচ্ছদ >

চট্টগ্রাম বিভাগ

বিএনপি চেয়ারপারসন’র উপদেষ্টা আসলাম চৌধুরীর চন্দ্রনাথ মন্দির পরিদর্শন

বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী (এফসিএ) র বৃহস্পতিবার ( ৩ মার্চ) চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ মন্দির পরিদর্শন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড স্রাইন কমিটির সম্পাদক এডভোকেট চন্দন দাশ, সহ-সম্পাদক সুব্রত চক্রবর্তী সৌমিত্র, সদস্য, মৃদুল অধিকারী, কৃষ্ণ চন্দ্র দাস ও অশোক চক্রবর্ত্তী। তিনি মন্দির এলাকা পরিদর্শন শেষে কমিটির কার্যক্রম এবং সার্বিক বিষয়ের সন্তোষ প্রকাশ করেন। চন্দ্রনাথ মন্দির এলাকা ঘুরে তিনি মুগ্ধ হয়েছেন। ভবিষ্যতে মন্দিরের উন্নয়ন কর্মকান্ডসহ সব ধরনের কাজে সহযোগিতা করার আশ্বাস দেন। পরিদর্শন শেষে তিনি কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় কালে তিনি বলেন, সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধাম সারা বিশ্বের সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম একটি তীর্থস্থান। এই তীর্থকে সারা বিশ্বের সনাতন ধর্মাবলম্বীদের কাছে তুলে ধরার সুযোগ রয়েছে। বিশেষ করে ভারতের তীর্থযাত্রীদের আকর্ষণ করার সুযোগ রয়েছে।
এ সময় মন্দির উন্নয়নে তার নিজের ইচ্ছার কথা জানিয়ে বলেন, সমতল থেকে এত উঁচুতে এই মন্দিরটি তে তীর্থযাত্রীদের বিশেষ করে অসুস্থ এবং বয়স্ক মানুষের অনেক কষ্ট হওয়ার কথা। চন্দ্রনাথ মন্দির থেকে মন্দির হয়ে সমতল ভূমিতে ক্যাবলকার স্থাপন করা গেলে এ ধরনের তীর্থযাত্রীদের দুর্ভোগ কমে যেত। আন্তর্জাতিক তীর্থযাত্রীদের সহজে তীর্থ করতে সুবিধা হতো। এর আগে তার উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের জলিলগেইটস্থ বাসভবনে স্রাইন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক ছিল। বৈঠকে তাৎক্ষণিক চন্দ্রনাথ মন্দির পরিদর্শনের প্রস্তাব দেন তিনি।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.