ঢাকা, , , ,
সর্বশেষ
কক্সবাজারে আজ বিএনপির প্রতিরোধ মিছিল, নেতৃত্ব দেবেন এমপি কাজল
টেকনাফে দেড় লাখ ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৪ কোটি টাকা
নাগেশ্বরী-ভূরুঙ্গামারীর চার শিক্ষাপ্রতিষ্ঠানে সংস্কারে ৭৩ লাখ টাকার বরাদ্দপত্র হস্তান্তর
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ১১সদস্য সহ গ্রেপ্তার ২২
৭১ থানার ওসিকে মাদকের নোংরা টাকায় হাত না দেওয়ার শপথ করিয়েছে ডিআইজি আশরাফ
হোয়াইক্যংয়ে ১০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক
রিজভীর বাসভবনে ‘হামলার পরিকল্পনার’ প্রতিবাদে কুড়িগ্রাম বিএনপির বিক্ষোভ
পাবনাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে রুপ নিচ্ছে, চালু হচ্ছে ঢাকা-পাবনা আন্তঃনগর ট্রেন
কক্সবাজারে বিচ কার্নিভালের নামে ঝাউবন নিধনের অভিযোগ
টেকনাফে পলাতক আসামি গ্রেপ্তার, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড

প্রচ্ছদ >

চট্টগ্রাম বিভাগ

সন্দ্বীপের জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে সংবাদ সম্মেলন

সন্দ্বীপের জাহাঙ্গীর হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার। এতে আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার নিকট দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত জাহাঙ্গীরের মেয়ে জোবেদা আক্তার কলি। তিনি বলেন, ‘আমার বাবা সন্দ্বীপ গাছুয়া ৯ নং ওয়ার্ডে দৌলতের বাড়ির বাসিন্দা। এলাকার চিহ্নিত সন্ত্রাসী শাহবুদ্দিন সুমন ও তাঁর দলবল নিয়ে আমার বাবার কাছে দীর্ঘদিন চাঁদা দাবি করে আসছিল। না পেয়ে গত ২০ জানুয়ারি দিনে-দুপুরে আমার বাবাকে হত্যা করে।’

তিনি আরো বলেন, ‘এই ব্যাপারে সন্দ্বীপ থানায় মামলা হওয়ার পরও পুলিশের গড়িমসির কারণে আসামিরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। যার কারণে আমরা পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছি।’ সংবাদ সম্মেলনে আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হয়। এসময় জাহাঙ্গীরের ভগ্নিপতি আব্দুল মালেক, মেয়ের জামাতা আমিনুল হক সুমন উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.