ঢাকা, , , ,
সর্বশেষ
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত
পাবনায় আশার আলো অটিজম সেন্টার পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ কনটেইনার ওঠানামা
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা

প্রচ্ছদ >

চট্টগ্রাম

চট্টগ্রামে ২১তম বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস উদযাপন

 

চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ২১তম বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫ খ্রী. ইপসা প্রধান কার্যালয় প্রাঙ্গণে র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়।

অনুষ্ঠানে চট্টগ্রামে বিএনএফ’র সহযোগী সংস্থাসমূহ ইপসা, সংশপ্তক, পার্ক, উপকূল সমাজ উন্নয়ন সংস্থা, সমতা মহিলা সমাজ উন্নয়ন সংস্থা, নারী জাগরণ সংস্থা, গণ উন্নয়ন প্রচেষ্টা এবং ডিডিআরসি এর প্রধান নির্বাহী ও পরিচালকবৃন্দসহ বিভিন্ন কর্মকর্তাগন অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি ইপসার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মোঃ আরিফুর রহমান বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় বেসরকারি সংস্থাসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগই টেকসই উন্নয়নের মূল ভিত্তি।
আলোচনা সভা শেষে বিএনএফর সহযোগী সংগঠনের পক্ষ হতে ইপসার প্রধান নির্বাহী ড. মোঃ আরিফুর রহমান ও ব্যবস্থাপনা উপদেষ্টা ড. শামসুন্নাহার চৌধুরী লোপাকে পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয়।
পরিশেষে বক্তারা ভবিষ্যতেও বিএনএফ র সমন্বয় ও সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানায়। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ইপসার সিনিয়র কর্মকর্তা সাদিয়া তাজিন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.