ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অপরাধ

রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের ঘটনায় ৮৮ জনের নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে সাতজনকে আটক করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) রামু থানার নিয়ন্ত্রণাধীন গর্জনিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুর রউফ বাদী হয়ে রামু থানায় মামলাটি দায়ের করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের একটি বিশাল মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর রাতে অভিযান চালিয়ে সাতজনকে আটক করে রামু থানা পুলিশ। পরে তাদের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
মামলায় কচ্ছপিয়া ইউনিয়নের ছাত্রলীগ কর্মী সাঈদী, রিদুয়ান, দুর্জয় শর্মা, ইমাদ সিকদার ও মেহেদিসহ রামুর ১০ ইউনিয়নের মোট ৮৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক জানান, নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় সাতজনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। এ মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.