ঢাকা, , , ,
সর্বশেষ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত
পাবনায় আশার আলো অটিজম সেন্টার পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ কনটেইনার ওঠানামা
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার

প্রচ্ছদ >

চট্টগ্রাম

রৌফাবাদে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা: চসিক মেয়র শাহাদাত

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের পক্ষ থেকে ৮৫ টি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এ আর্থিক সহায়তা তুলে দেন।

রৌফাবাদ এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মাঝে এ নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

আজ ৩ ডিসেম্বর (বুধবার) সকালে চসিক সচিব ঘটনাস্থলে পরিবারগুলোর হাতে এ আর্থিক সহায়তা তুলে দেন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে চসিক সচিব বলেন,মাননীয় মেয়র মহোদয় শুরু থেকেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর রাখছেন। তাৎক্ষণিক সংকট লাঘবে তাঁর পক্ষ থেকে নগদ সহায়তা প্রদান করা হয়েছে।

মাননীয় মেয়র মহোদয় সবসময় জনগণের পাশে ছিলেন এবং থাকবেন। বিদেশে অবস্থান করলেও তিনি সার্বক্ষণিকভাবে পরিবারের পরিস্থিতি জানতে চেয়েছেন।”

তিনি আরও বলেন,চসিক ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। দ্রুত পুনর্নির্মাণসহ সামগ্রিক সহায়তা প্রদানের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।”

এ সময় চসিক সচিব ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির ক্ষয়ক্ষতির পরিমাণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে চসিকের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.