ঢাকা, , , ,
সর্বশেষ
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত
পাবনায় আশার আলো অটিজম সেন্টার পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ কনটেইনার ওঠানামা
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা

প্রচ্ছদ >

অন্যান্য

পলাশবাড়ীতে গণ উন্নয়ন কেন্দ্রের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

গাইবান্ধার পলাশবাড়ীতে গণ উন্নয়ন কেন্দ্রের আয়োজনে ইউএসডিওএস ফাইট স্লেভারী এন্ড ট্রাফিংকিং- ইন পারসনস্ (এফএসটিআইপি)প্রোগ্রাম এর আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ৮ ডিসেম্বর সকালে পলাশবাড়ী পল্লী অগ্রগতি সংস্থার হলরুমে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ পারভীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং পবনাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান মন্ডল, এসময় আরো উপস্থিত ছিলেন জিইউকে’র কাউন্সিলর মিতা আলম, স্থানীয় ধর্মীয় নেতা, নারী নেতৃত্বাধীন সংগঠন, ইমাম, শিক্ষক এবং স্থানীয় সাংবাদিক সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তির মধ্যে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা করা হয়।

বক্তারা এসময় বলেন বাল্যবিবাহ মেয়েদের স্বাস্থ্য ও জীবনের জন্য হুমকি স্বরূপ,নিরক্ষরতা এবং দারিদ্র্য বাল্যবিবাহ মেয়েদের শিক্ষা জীবনের ইতি ঘটায়, সাধারণত অনুন্নত দেশসমূহে পারিবারিক সহিংসতা অল্প বয়সে কম শিক্ষিত বিবাহিত মেয়েদের পারিবারিক সহিংসতার হার বেশি। বাল্যবিবাহ বন্ধে অভিভাবক,স্থানীয় নেতৃবৃন্দ, চেয়ারম্যান, বিশেষ করে বিবাহ রেজিষ্ট্রার কাজীদের গুরুপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

এসময় বক্তারা মানব পাচার ও বাল্যবিবাহ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন করার জন্য জোর তাগিদ দেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিইউকে’র প্রজেক্ট অফিসার মিজানুর রহমান।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.