ঢাকা, , , ,
সর্বশেষ
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত
পাবনায় আশার আলো অটিজম সেন্টার পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ কনটেইনার ওঠানামা
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা

প্রচ্ছদ >

চট্টগ্রাম

চট্টগ্রামে “জলবায়ু পরিবর্তন: প্রবণতা, নীতি ও রাজনীতি” বিষয়ক প্রশিক্ষণ

বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫: ক্যানসা বাংলাদেশ আজ চট্টগ্রাম অঞ্চলে কর্মরত ২০টি স্থানীয় বেসরকারি সংগঠন ও অন্যান্য প্রাসঙ্গিক অংশীজনদের জন্য “জলবায়ু পরিবর্তন: প্রবণতা, নীতি ও রাজনীতি” শীর্ষক একটি সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ স্থানীয় ওয়েলপার্ক রেসিডেন্সে আয়োজন করেছে। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ক্রমবিবর্তনশীল পরিস্থিতি মোকাবিলার উদ্দেশ্যে আয়োজিত এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ইপসার প্রতিষ্ঠাতা ও প্রধাননির্বাহী ড. মোহাম্মদ আরিফুর রহমান। উদ্বোধনী অধিবেশনে ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক, সাউথ এশিয়া (ক্যানসা), বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি ও ইপসার পরিচালক জনাব মোহাম্মদ শাহজাহান ক্যানসা বাংলাদেশের বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করেন এবং জনাব মো. শামসুদ্দোহা, ক্যানসা বোর্ড সদস্য, আঞ্চলিক পর্যায়ে ক্যানসার কৌশলগত কার্যক্রমের একটি বিস্তারিতভাবে উপস্থাপন করেন।
প্রশিক্ষনের মূল অধিবেশনগুলোর মধ্যে জলবায়ু পরিবর্তন বিজ্ঞান ও এর প্রভাব এবং বাংলাদেশের প্রস্তুতি বিষয়ে সেশন পরিচালনা করেন জনাব মোহাম্মদ শাহজাহান এবং জলবায়ু নীতি, কূটনীতি ও জলবায়ু তহবিল বিষয়ে বিস্তারিত সেশন পরিচালনা করেন সিপিআরডির প্রধান নির্বাহী ও কানসা বোর্ড সদস্য জনাব মো. শামসুদ্দোহা। অধিবেশনে ইউএনএফসিসিসি’র বিভিন্ন প্রক্রিয়া এবং বৈশ্বিক জলবায়ু রাজনীতির জটিল বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণে স্থানীয় সমাধানগুলোর ওপরও আলোকপাত করা হয়, এতে মো. আব্দুস সবুর, সহকারি পরিচালক, ইপসা বৃত্তাকার অর্থনীতির একটি মডেল হিসেবে ইপসার প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা উদ্যোগটি উপস্থাপন করেন। স্থানীয় অংশীজনদের জন্য বিশ্বব্যাপী ও জাতীয় তহবিলে প্রবেশের ব্যবহারিক সুযোগ ও চ্যালেঞ্জগুলো নিয়েও অধিবেশনে বিস্তারিত আলোচনা করা হয়। একটি আনুষ্ঠানিক মূল্যায়ন ও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রমের সমাপ্তি ঘটে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.