দীর্ঘ তিনযুগ ধরে চট্টগ্রামবাসীর জলাবদ্ধতা দুর্ভোগে চরম অসন্তোষ ক্ষোভ প্রকাশ। প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ ও সমাধানের আশ্বাস। সরকার ও দায়িত্বশীল প্রতিষ্ঠান কর্তৃপক্ষের বারবার প্রতিশ্রুতির তিন যুগেও জলবদ্ধতা থেকে রেহাই পাইনি চট্টগ্রামবাসী। (৭০-৮০) লক্ষ নগরবাসীর দুর্ভোগ দুর্দশায় প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ ও সমাধানের আশ্বাস দেন। ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতায় দুর্ভোগের কারণে নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সামান্য বৃষ্টিতে জলবদ্ধতা সহ টানা ও ভারী বৃষ্টিতে মহানগরীর বিভিন্ন এলাকায় আবারও ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছে, যা চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের ভোগান্তি অব্যাহত রয়েছে যুগের পর যুগ ধরে ।
বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিয়ে নোটিশ করা হলে তিনি দুঃখ প্রকাশ করেন। কিন্তু ৩ যুগের চরম দুর্দশায় অন্তহীন দুঃখ কষ্টের সর্বদিক ক্ষয়ক্ষতির বেহাল দশায় জনগণ কারো প্রতি করতে পারছে না আস্থা ভরসা বিশ্বাস। সরকার আসে সরকার যায়। মেয়র আসে মেয়র যায়।কেউই কথা রাখেনি। বদলাই সংসদ সদস্য মন্ত্রী এমপি। কিন্তু, বদলায়-নি চট্টগ্রামবাসীর ভাগ্য। অল্প বৃষ্টিতেই জলবদ্ধতার রেকর্ড চট্টগ্রাম নগরীর চরম দুর্ভোগ। দীর্ঘ তিন যুগেও জলবদ্ধতা থেকে রেহাই পাইনি চট্টগ্রামবাসী। জনপ্রতিনিধি সংসদ সদস্য মন্ত্রী এমপি মেয়র কেউই প্রতিশ্রুতি আশ্বাস রাখেনি। জলবদ্ধতা মুক্ত নগরীর পরিকল্পনা বাস্তবায়ন কোনটাই। রতি মহারথী কেউই পূরণ করতে পারেনি। জনগণের ভোটের আগের পূর্বশর্ত। চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট চরম জলাবদ্ধতায় চট্টগ্রাবাসীর জলাবদ্ধতা ভয়াবহ দুর্ভোগে প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ নগরবাসী ভয়াবহ দুর্ভোগে পড়েছেন।
দেশের অর্থনৈতিক হৃদপিণ্ড অন্যতম প্রধান বন্দর নগরী ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম দীর্ঘ তিন দশক ধরেও জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি পায়নি। বারবার সরকার পরিবর্তন, জনপ্রতিনিধি ও মেয়র বদল হলেও নগরবাসীর এই দুর্ভোগের স্থায়ী সমাধান এখনো বাস্তবায়িত হয়নি। ভোটের নির্বাচনের আগে ইশতিহার প্রতিশ্রুতি জলপথ্যতা নিরসনে নানা পরিকল্পনা বাস্তবায়ন মুখ মুখোশ কেউই দেখাতে পারেনি জনগণের কাছে বিশ্বস্ততার সততা আস্থার সাথে তার পরিচয়।
সম্প্রতি ভারী বৃষ্টিপাতে আবারও চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা তলিয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। দুর্ভোগের চিত্র অল্প বৃষ্টিতেই নগরীর রাস্তাঘাট পানিতে ডুবে যাচ্ছে।
এতে—মানুষ জলাবদ্ধতায় আটকা পড়ছে। যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। ঘরবাড়িতে পানি ঢুকে পড়ছে। বিশেষ করে মুরাদপুর, বহদ্দারহাট, প্রবর্তক মোড়, চকবাজার, নিউমার্কেট, ৩ পুলের মোড়, আগ্রাবাদ ও হালিশহরের নিম্নাঞ্চলে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করে।
শিক্ষার্থী ও কর্মজীবীদের ভোগান্তি জলাবদ্ধতার কারণে নিয়মিত শিক্ষার্থী থেকে শুরু করে এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে যেতে চরম দুর্ভোগের মুখে পড়ছে। অন্যদিকে অফিসগামী মানুষ সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছে না, ফলে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি ড্রেনের ময়লা ও নোংরা পানির সঙ্গে বৃষ্টির পানি মিশে স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে। এতে বিভিন্ন পানিবাহিত রোগের আশঙ্কা বেড়ে যাচ্ছে। জলাবদ্ধতার মূল কারণ
বিশেষজ্ঞদের মতে, চট্টগ্রামের জলাবদ্ধতার পেছনে কয়েকটি প্রধান কারণ রয়েছে—
অপরিকল্পিত নগরায়ন, খাল ও নালা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ, ড্রেনে পলিথিন ও প্লাস্টিক বর্জ্য ফেলা,
পাহাড় কাটার ফলে খাল ও ড্রেনে পলি জমে নাব্যতা হ্রাস,অকার্যকর ড্রেনেজ ব্যবস্থা।
সমাধানের উদ্যোগ:
সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে খাল খনন, বর্জ্য অপসারণ এবং উন্নত ড্রেনেজ ব্যবস্থার ওপর জোর দিচ্ছে। দ্রুত পানি নিষ্কাশনের জন্য বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কথাও বলা হয়েছে।
তবে নগরবাসীর অভিযোগ—বিগত তিন দশকে বহু প্রতিশ্রুতি দেওয়া হলেও কার্যকর ফলাফল দৃশ্যমান নয়। তাই তারা এখন বাস্তবসম্মত ও টেকসই সমাধানই প্রত্যাশা করছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের সঙ্গে আমার কথা হয়েছে। উনি চেষ্টা করছেন দুর্ভোগ কমাতে। কিন্তু এটা অনেক বড় একটা ওয়াটারলগ, যা স্বাভাবিকভাবে ঠিক হতে একটু সময় লাগবে। এই কষ্টের জন্য আমি আমার অবস্থান থেকে চট্টগ্রাম শহরে বসবাসকারী সব নাগরিকের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই সমস্যা থেকে মানুষকে বের করে নিয়ে আসতে।
তারেক রহমান হলেন, আমি বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি, অতিবর্ষণের কারণে চট্টগ্রাম শহরে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতায় মানুষ কষ্ট পাচ্ছে। এই সমস্যাটি শুধু চট্টগ্রামে না, এই সমস্যা সারাদেশেই ছড়িয়ে আছে। এটির সঙ্গে আমাদের অনেক কিছু নির্ভর করছে। ঢাকা শহরে এরকম অনেকগুলো বিষয় আছে যেখানে একটু বৃষ্টিতেই পানি বন্ধ হয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নিয়ে কাজ চলছে এবং এবার ৭০-৮০ শতাংশ পানি কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন। বিগত সরকার প্রধান শেখ হাসিনার অপরিপল্পিত মেগা প্রজেক্ট নানা অনিয়ম অপ্রাসঙ্গিক বিষয় ইস্যুতে কর্পোরেশনের কাজকে নিয়ম বহির্ভূত বেআইনিভাবে সিডিএ এর দ্বারা করানোসহ নানা দুর্নীত অনিয়ম অসংগতি তুলে ধরেন। তিনি আরো বলেন, টানা ভারী বৃষ্টি ও খাল খননের বাধাকে জলাবদ্ধতার কারণ উল্লেখ করেন। জনগণের কাছে ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেন তিনি খাল ও ড্রেন নিয়মিত পরিষ্কার রাখা হচ্ছে এবং নালা-নর্দমায় ময়লা না ফেলার জন্য নগরবাসি সবার প্রতি আহ্বান জানিয়েছেন।





