ঢাকা, , , ,
সর্বশেষ
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত
পাবনায় আশার আলো অটিজম সেন্টার পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ কনটেইনার ওঠানামা
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা

প্রচ্ছদ >

অপরাধ

সাড়ে ৪২ লাখ টাকার আত্মসাকৃত প্লাস্টিক দানা আসামিসহ কাভার্ডভ্যান উদ্ধার:সিএমপি পতেঙ্গা থানা

আত্মসাৎ এর দীর্ঘ চার দিন পর গোপন সংবাদ গোয়েন্দা নজরদারি চাঞ্চল্যকর সিএমপির পতেঙ্গা থানার চ্যালেঞ্জিং সত্ত্বেও সফল অভিযানে কাভার্ডভ্যান ভর্তি প্লাস্টিক দানা আত্মসাতের ঘটনার মূলহোতা গ্রেফতার, আত্মসাৎকৃত ২৬০ ব্যাগ প্লাস্টিক দানা ও কাভার্ডভ্যান উদ্ধার। যার বাজার মূল্য ৪২,৬৪,০০০/- (বিয়াল্লিশ লক্ষ চৌষট্টি হাজার)

১৬ মে (শনিবার) সিএমপির তথ্যে আত্মসাৎকৃত মালামাল সহ কাভারভ্যান আটকসহ আটকৃত আসামিদের সম্পর্কে বিস্তারিত তথ্য ও ঘটনা সূত্র ধারাবাহিক কার্যক্রম জানানো হয়। ঘটনাক্রমে গত ১৩ মে (বুধবার) মিরসরাই থানা এলাকায় অভিযানে কাভার্ডভ্যান চালক আসামি ০২। মোঃ রাশেদ (২৯), কে গ্রেফতার করা হয়। গত ১১/০৫/২০২৬ গোপন সংবাদে নারায়ণগঞ্জ, বন্দর থানা এলাকায় অভিযানে আসামি ০১। ইমাম আলী @ ইমন (২১), -কে গ্রেফতার করে। আসামি ইমাম আলী @ ইমন (২১)-ও ৩। মোঃ আশরাফ আলী সিকদার (৫০ ) গ্রেফতার করা হয়।

আসামি মোঃ রাশেদ (২৯)-কে গ্রেফতার জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য ও গোপন সংবাদে গাজীপুর টঙ্গী পশ্চিম থানা এলাকায় অভিযানে আসামি ৩। মোঃ আশরাফ আলী সিকদারকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আত্মসাৎকৃত প্লাস্টিক দানা
বাজার মূল্য ৪২ লক্ষ টাকার মালামাল দীর্ঘ চার বছর পর উদ্ধার হয়। ০৪/০৫/২০২৬ রাত ০৮.০০ টা হতে ০৮/০৫/২০২৬ তারিখ দুপুর ২টা মধ্যবর্তী সময়ে ৫২০ ব্যাগ প্লাস্টিক দানা আত্মসাৎ করে। এ ঘটনায় বাদীর এজাহারের প্রেক্ষিতে পতেঙ্গা মডেল থানার মামলা নং-০৭, ৯/০৫/২০২৬ ইং, রুজু করা হয়।

পতেঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ মোস্তফা আহম্মেদ এর নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হারেছ মোঃ কুসুম, সঙ্গীয় এসআই সৈয়দ ফকরুল ইসলাম, এসআই সজীব কুমার আচার্য্য ও অন্যান্য অফিসার ফোর্সসহ একাধিক টিম নগরীর বিভিন্ন থানা এলাকায় বিশেষ আভিযানিক টিম আসামিদের গ্রেফতার ও মালামাল উদ্ধার করেন।

মামলার বাদী মোঃ ওবাইদুল হক খসরু (৩৩) পতেঙ্গা থানায় এজাহার দায়ের করে উল্লেখ করেন যে, তিনি চট্টগ্রাম নামীয় ট্রান্সপোর্টের ম্যানেজার। প্যারাগন প্লাস্টিক লিমিটেডের আমদানিকৃত প্লাস্টিক দানা প্রতিষ্ঠানটির ফ্যাক্টরিতে নেওয়ার জন্য মোকাম লিমিটেড নামীয় ট্রান্সপোর্টের মাধ্যমে ঢাকা মেট্রো-ট-১৩-০৮০২ নম্বরের একটি কাভার্ডভ্যান ভাড়া করা হয়। উক্ত কাভার্ডভ্যানে ৫২০ ব্যাগ প্লাস্টিক দানা, যার মূল্য ৪২,৬৪,০০০/- (বিয়াল্লিশ লক্ষ চৌষট্টি হাজার) টাকা, লোড করা হয়। লোডকৃত মালামালের চালান কপি কাভার্ডভ্যানের চালক ও মামলার এজাহারনামীয় আসামি মোঃ রাশেদ (৩৫)-কে বুঝিয়ে দেওয়া হয়।

আসামি মোঃ রাশেদ (৩৫), গাড়ির ড্রাইভার তথা বাহক হিসেবে দায়িত্বে থেকে পতেঙ্গা মডেল থানাধীন এসএপিএল ডিপোর অভ্যন্তর হতে গাড়িতে লোডকৃত ৫২০ ব্যাগ প্লাস্টিক দানা নির্ধারিত ফ্যাক্টরিতে পৌঁছে দেওয়ার কথা থাকলেও, চালানে বর্ণিত মালামাল নির্ধারিত ফ্যাক্টরিতে পৌঁছে না দিয়ে তার সহযোগী অজ্ঞাতনামা ৪/৫ জনের সহায়তায় পরস্পর যোগসাজশে আত্মসাৎ করে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.