ঢাকা, , , ,
সর্বশেষ
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত
পাবনায় আশার আলো অটিজম সেন্টার পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ কনটেইনার ওঠানামা
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা

প্রচ্ছদ >

অন্যান্য

মান্দায় ঈদ সহায়তা বিতরণ নিয়ে অপপ্রচারের প্রকাশ্যে এলো নামের তালিকা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নওগাঁর মান্দা উপজেলার ৫০০ জন দুস্থ ও অসহায় মানুষের মধ্যে জনপ্রতি ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।
মোট ১০ লাখ টাকার এই সহায়তা কর্মসূচি ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অর্থ সম্পূর্ণ বিতরণ না হওয়ার অভিযোগ ওঠে। তবে সংশ্লিষ্টরা এসব অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছেন।
এ বিষয়ে নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, কিছু ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন। প্রকৃত উপকারভোগীদের কাছে সহায়তার অর্থ পৌঁছে দেওয়া হয়েছে এবং তার প্রমাণ হিসেবে উপকারভোগীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে।
সংসদ সদস্যের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহায়তায় যাচাই-বাছাই শেষে প্রকৃত অসহায়, বিধবা, প্রতিবন্ধী ও নিম্নআয়ের পরিবারের সদস্যদের তালিকা প্রস্তুত করা হয়। পরে নির্ধারিত প্রক্রিয়ায় তাঁদের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে।
তালিকা প্রকাশের পর কালিকাপুর ইউনিয়নের বাসিন্দা জামিলা আক্তার কে ফোন দিয়ে সত্যতা জানতে চাইলে তিনি বলেন , ঈদের আগে পাওয়া এই সহায়তা তাঁদের পরিবারের জন্য স্বস্তি এনে দিয়েছে। এর আগে অনেক সরকার এসেছে গেছে আমরা কখনোই টাকা পায়নি এবার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের দিকে মুখ তুলে চেয়েছে আমরা টাকা পেয়েছি এজন্য বিএনপি সরকারকে অসংখ্য ধন্যবাদ
সংশ্লিষ্ট সূত্র বলছে, সামাজিক নিরাপত্তা ও মানবিক সহায়তা কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে উপকারভোগীদের তালিকা প্রকাশ একটি ইতিবাচক উদ্যোগ। এতে প্রকৃত তথ্য যাচাইয়ের সুযোগ তৈরি হয় এবং বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টাও অনেকাংশে ব্যর্থ হয়।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.