ঢাকা, , , ,
সর্বশেষ
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত
পাবনায় আশার আলো অটিজম সেন্টার পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ কনটেইনার ওঠানামা
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা

প্রচ্ছদ >

চট্টগ্রাম

চট্টগ্রামে এসআরএইচআর প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত

 

 

চট্টগ্রাম, ১৫ জুন ২০২৬: ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) বাস্তবায়িত “বাংলাদেশে যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (SRHR) উন্নীতকরণ এবং স্বাস্থ্যব্যবস্থা জোরদারকরণ” প্রকল্পের আওতায় চট্টগ্রামে একটি স্বাস্থ্যবিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও হেলথব্রিজ ফাউন্ডেশন অব কানাডার সহযোগিতায় পরিচালিত এ প্রকল্পটি চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় যৌথভাবে বাস্তবায়ন করছে অ্যাসোসিয়েশন ফর প্রিভেনশন অব সেপটিক অ্যাবরশন, বাংলাদেশ (বাপসা), মমতা এবং ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা)।

চট্টগ্রামের পিটস্টপ সেমিনার কক্ষে আয়োজিত সভায় স্বাস্থ্যখাতে কার্যরত বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. শেখ ফজলে রাব্বি। বিশেষ অতিথি ছিলেন ড. মোহাম্মদ ইমাম হোসেন রানা। এছাড়া উপস্থিত ছিলেন ইপসার সামাজিক উন্নয়ন বিভাগের পরিচালক নাছিম বানু, মমতার প্রোগ্রাম সিনিয়র ডিরেক্টর ও কো-অর্ডিনেটর স্বপ্না তালুকদার এবং এসআরএইচআর প্রকল্পের টিম লিডার শামীমা চৌধুরীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় চট্টগ্রামের স্বাস্থ্যব্যবস্থার বিভিন্ন চ্যালেঞ্জ, সরকারি স্বাস্থ্যসেবায় জনবল ও অর্থায়নের সীমাবদ্ধতা, সেবার পরিধি বৃদ্ধি এবং এ ক্ষেত্রে এনজিওগুলোর ভূমিকা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্যসেবা, তথ্যপ্রদান এবং প্রয়োজনীয় সেবায় কার্যকর রেফারেল ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। ইপসা ও প্রকল্পের কার্যক্রম সম্পর্কে নাছিম বানু এবং শামীমা চৌধুরী পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

প্রকল্পের আওতায় ১৫০ জন পিয়ার এডুকেটরের মাধ্যমে প্রতি মাসে প্রায় ৬০০টি সচেতনতামূলক সেশন পরিচালনা করে বিপুলসংখ্যক কিশোর-কিশোরীর কাছে এসআরএইচআর বিষয়ক তথ্য পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া প্রায় ৬ লাখ ৫০ হাজার উপকারভোগীর কাছে প্রজনন স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় ১,৪০০টিরও বেশি উঠান বৈঠক, অভিভাবক কর্মশালা ও শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

অংশগ্রহণকারীরা এ ধরনের সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করেন এবং কমিউনিটি পর্যায়ে কার্যক্রমের সফল বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.