ঢাকা, , , ,
সর্বশেষ
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত
পাবনায় আশার আলো অটিজম সেন্টার পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ কনটেইনার ওঠানামা
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা

প্রচ্ছদ >

চট্টগ্রাম

সীতাকুণ্ডে ইপসার আয়োজনে প্রতিবন্ধিতা ও জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

 

চট্টগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি উন্নয়ন সংস্থা ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন( ইপসা) এবং বারৈয়াঢালা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (ডিপিও)-এর যৌথ উদ্যোগে প্রতিবন্ধিতা ও জলবায়ু পরিবর্তন বিষয়ক দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ২৩/৬/২০২৬) ইপসা মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রের বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম. মফিজুর রহমান মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় সীতাকুণ্ড ও মিরসরাই এলাকার স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ইপসার সহকারী পরিচালক মো. নেওয়াজ মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন ইপসার ট্রেনিং হেড ও প্রশিক্ষক শাহ সুলতান শামীম, অ্যাকাউন্টস অফিসার সায়রা বেগম, প্রজেক্ট অফিসার তাপস নন্দী, সীতাকুণ্ড প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক সঞ্জয় চৌধুরী, এনজিও কর্মকর্তা মো. আব্দুল মোতালেব, আজমল হোসেন হিরুসহ অন্যান্য অতিথিবৃন্দ।

দিনব্যাপী কর্মশালায় প্রতিবন্ধিতা ও প্রতিবন্ধী ব্যক্তির সংজ্ঞা, তাদের অধিকার, সুরক্ষা এবং সমাজে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সম্পর্কিত জাতিসংঘের সনদ ও এর গুরুত্ব তুলে ধরা হয়।

কর্মশালার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় প্রতিবন্ধী ব্যক্তিদের করণীয় বিষয়ে আলোচনা। অংশগ্রহণকারীরা দলভিত্তিক আলোচনার মাধ্যমে বিভিন্ন দুর্যোগ পরিস্থিতিতে প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তা, প্রস্তুতি ও সহায়তা নিশ্চিত করার উপায় নিয়ে মতবিনিময় করেন এবং তাদের সুপারিশ উপস্থাপন করেন।

উন্মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন সমস্যা, প্রতিবন্ধকতা দূরীকরণ এবং তাদের অধিকার বাস্তবায়নে সরকারি-বেসরকারি উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালার বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগে প্রতিবন্ধী ব্যক্তিরা তুলনামূলকভাবে বেশি ঝুঁকির মুখে পড়েন। তাই দুর্যোগ প্রস্তুতি, ঝুঁকি হ্রাস এবং পুনর্বাসন কার্যক্রমে তাদের প্রয়োজন ও মতামতকে বিশেষ গুরুত্ব দিতে হবে। এ ধরনের কর্মশালা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও জলবায়ু সহনশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.