ঢাকা, , , ,
সর্বশেষ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত
পাবনায় আশার আলো অটিজম সেন্টার পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ কনটেইনার ওঠানামা
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার

প্রচ্ছদ >

চট্টগ্রাম বিভাগ

পাহাড়ধসের ক্ষতচিহ্নের মধ্যেই জেগে উঠল পাহাড় ব্যবস্থাপনা কমিটি

 

চট্টগ্রামে টানা নয় দিনের ভারী বর্ষণ ও সাম্প্রতিক পাহাড়ধসে প্রাণহানির ঘটনার পর এক বছরের বেশি সময় পর অনুষ্ঠিত হলো পাহাড় ব্যবস্থাপনা কমিটির ৩২তম সভা। সোমবার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে অনুষ্ঠিত সভায় পাহাড় ও টিলার অতীত এবং বর্তমান অবস্থা নিরূপণে একটি বিশেষজ্ঞ জরিপ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন। সাধারণত বর্ষা মৌসুম শুরুর আগেই পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতির ব্যবস্থাপনা নিয়ে এ কমিটির সভা অনুষ্ঠিত হলেও সর্বশেষ সভা হয়েছিল ২০২৫ সালের ২৬ মে। সেই হিসাবে এক বছরেরও বেশি সময় পর আবার সভায় বসল কমিটি।
এবারের বর্ষণে চট্টগ্রামে পাহাড় ও দেয়ালধসে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে কক্সবাজার ও বান্দরবানে পাহাড়ধসে আরও অন্তত ২৫ জন প্রাণ হারিয়েছেন। পাহাড়ধসের আশঙ্কা ও সতর্কবার্তা সত্ত্বেও ঝুঁকিপূর্ণ বসতিতে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া না যাওয়ার বিষয়টি সভায় গুরুত্ব পায়।
চট্টগ্রাম ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার চাইলাউ মারমা সভায় বলেন, বর্ষা শুরুর আগে বা এপ্রিল মাসে এ ধরনের সভা হলে প্রস্তুতি গ্রহণে সুবিধা হয়। ইতোমধ্যে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ধসের ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি ভবিষ্যতে শীত মৌসুমেই প্রস্তুতিমূলক সভা আয়োজনের পরামর্শ দেন।
কমিটির সদস্যসচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক সাখাওয়াত জামিল সৈকত জানান, সাম্প্রতিক দুর্যোগে আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে এবং সেখানে আশ্রয় নেওয়া মানুষদের খাবারের ব্যবস্থাও করা হয়েছে। তবে সব ঝুঁকিপূর্ণ বাসিন্দাকে আশ্রয়কেন্দ্রে আনা সম্ভব হয়নি।
সভায় বিভাগীয় কমিশনার জানান, এখন থেকে প্রতি তিন মাস অন্তর পাহাড় ব্যবস্থাপনা কমিটির সভা আয়োজন করা হবে। পাশাপাশি চট্টগ্রামে বর্তমানে কত পাহাড় রয়েছে এবং অতীতে কত ছিল—সে বিষয়ে তথ্যভিত্তিক জরিপ পরিচালনার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে।
জরিপ কমিটিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল, বন ও পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষক এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া সহকারী কমিশনার (ভূমি), পরিবেশ অধিদপ্তর, বন বিভাগসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও এতে যুক্ত থাকবেন।
সভায় পাহাড়ের ঝুঁকিপূর্ণ ও অবৈধ বসতিতে বিদ্যুৎ, পানি ও অন্যান্য সেবা সংযোগের বিষয়েও আলোচনা হয়। উচ্ছেদ কার্যক্রমের অগ্রগতি এবং অবৈধভাবে এসব সেবা পাওয়ার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে। এ প্রসঙ্গে বিভাগীয় কমিশনার জঙ্গল সলিমপুরের উদাহরণ তুলে ধরে বলেন, পাহাড়ের দখলদাররা নিজেদের নামে বিদ্যুৎ সংযোগ নিয়ে বাসিন্দাদের কাছ থেকে বিল আদায় করছেন, যা রাষ্ট্রীয় ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার শামিল। এ বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন ডিসি ট্রাফিক লিয়াকত আলী খান, পরিবেশ অধিদপ্তরের পরিচালক সোনিয়া সুলতানা, রেলওয়ের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা নূর এ জান্নাত রুমি, চট্টগ্রাম সিটি করপোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট শোয়েব উদ্দিন খান, সিডিএর নগর পরিকল্পনাবিদ আবু ইশা এবং বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানা।
উল্লেখ্য, ২০০৭ সালের ভয়াবহ পাহাড়ধসের পর চট্টগ্রামে পাহাড় ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। বিভাগীয় কমিশনারের নেতৃত্বাধীন এ কমিটি এ পর্যন্ত ৩২টি সভা করেছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.