ঢাকা, , , ,
সর্বশেষ
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত
পাবনায় আশার আলো অটিজম সেন্টার পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ কনটেইনার ওঠানামা
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা

প্রচ্ছদ >

দেশজুড়ে

শিবপুরে সড়ক দুর্ঘটনায় দুই এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

শিবপুরে সড়ক দুর্ঘটনায় দুই এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যুনরসিংদীর শিবপুরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। আজ শনিবার (১৮ জুলাই) দুপুর ১টা ২০ মিনিটের দিকে ইটাখোলা-মনোহরদী সড়কের শিবপুর উপজেলার বাজনাব এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত শিক্ষার্থীরা হলেন—নাফিজ ও স্বাধীন। নিহত নাফিজের বাড়ি নরসিংদী সদর উপজেলার হাজিপুর গ্রামে এবং স্বাধীনের বাড়ি বাদুয়ারচর পুরানপাড়ায়।তারা দুজনেই আব্দুল মান্নান ভূঁইয়া কলেজের ছাত্র ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ শনিবার এইচএসসি পরীক্ষা শেষে নাফিজ ও স্বাধীন মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বাজনাব এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মুরগির গাড়ি (ঘটনার সময় গাড়ি খালি ছিল) পিকআপ ভ্যানের সাথে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘ/র্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী শিক্ষার্থীর মৃত্যু হয়।প্রত্যক্ষদর্শীরস জানায়, পরীক্ষা শেষ করে আনন্দের সাথেই ছেলেরা বাড়ি ফিরছিল। হঠাৎ চোখের পলকে একটি পিকআপের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। মুহূর্তের মধ্যেই পরীক্ষার আনন্দ বিষাদে রূপ নিল।পরীক্ষা শেষ হওয়ার পরপরই দুই মেধাবী ছাত্রের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, সহপাঠী এবং আব্দুল মান্নান ভূঁইয়া কলেজে নেমে এসেছে গভীর শোকের ছায়া। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে এবং দুর্ঘটনা কবলিত যান দুটি জব্দ করেছে পুলিশ। শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কোহিনূর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে, জানান খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে এবং আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.