ঢাকা, , , ,
সর্বশেষ
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত
পাবনায় আশার আলো অটিজম সেন্টার পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ কনটেইনার ওঠানামা
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা

প্রচ্ছদ >

চট্টগ্রাম

ইপসার সহায়তায় বাঁশখালীতে ৩৬৫ পরিবারকে নগদ সহায়তা প্রদান করবে সেভ দ্য চিলড্রেন

 

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাম্প্রতিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) ‘র সহায়তায় সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের উদ্যোগে বাস্তবায়নাধীন মাল্টিপারপাস ক্যাশ গ্র্যান্ট (MPCG) কার্যক্রম উপলক্ষে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই ২০২৬) সকালে বাঁশখালী উপজেলা অফিসার্স ক্লাবের মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন।
সভায় সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের কর্মকর্তা ফারাবী আকাশ প্রকল্পের উদ্দেশ্য, উপকারভোগী নির্বাচন প্রক্রিয়া, নগদ সহায়তা বিতরণ পদ্ধতি এবং বাস্তবায়ন পরিকল্পনা বিষয়ে বিস্তারিত উপস্থাপনা করেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা)-এর প্রকল্প ব্যবস্থাপক সানজিদা আক্তার।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং অন্যান্য অংশীজন সভায় অংশগ্রহণ করেন।
সভায় জানানো হয়, সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের হিউম্যানিটারিয়ান ফান্ড (HF)-এর আওতায় বাঁশখালী উপজেলার পুকুরিয়া, সাধনপুর, বৈলছড়ি ও কালীপুর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৬৫টি পরিবারকে মোবাইল মানি ট্রান্সফার (বিকাশ)-এর মাধ্যমে জনপ্রতি ৮,০০০ টাকা করে নগদ সহায়তা প্রদান করা হবে। ক্ষয়ক্ষতির মাত্রা ও নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে উপকারভোগী নির্বাচন করা হবে, যাতে প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অগ্রাধিকার ভিত্তিতে সহায়তার আওতায় আসে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার মানবিক ও নৈতিক দায়িত্ব। সহায়তা কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবার যেন কোনোভাবেই বাদ না পড়ে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
তিনি আরও বলেন, “সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং স্থানীয় জনগণের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধার কার্যক্রমকে আরও কার্যকর করা সম্ভব। এই সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”
উল্লেখ্য, জার্মান ফেডারেল ফরেন অফিস (GFFO)-এর অর্থায়নে এবং সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের সহযোগিতায়  ইয়ং পাওয়ার জন্য সোশ্যাল এ্যাকশন (ইপসা) বাস্তবায়িত এ্যান্টিসিপেটরি এ্যাকশন প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট চারটি ইউনিয়নে স্টার্ট নেটওয়ার্কের কমন বেনিফিশিয়ারি ডাটাবেস ও স্থানীয় সক্ষমতাকে কাজে লাগিয়ে এ মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
কার্যক্রমটির মাঠপর্যায়ের সমন্বয়, উপকারভোগী যাচাই, তথ্য সংগ্রহ এবং বিভিন্ন বাস্তবায়ন কার্যক্রমে সহযোগী সংস্থা হিসেবে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) সক্রিয় ভূমিকা পালন করছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.