ঢাকা, , , ,
সর্বশেষ
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত
পাবনায় আশার আলো অটিজম সেন্টার পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ কনটেইনার ওঠানামা
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা

প্রচ্ছদ >

অপরাধ

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ইন্টারপোল তালিকাভুক্ত ডেভিড ইমন আটক! অপরাধচক্রের খোঁজে প্রশাসন 

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ইন্টারপোলের তালিকাভুক্ত মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের অপরাধ জগতের আদ্যোপান্তে ভয়াবহতা জীবনঝুঁকিতে ভুক্তভোগীর পরিবার ও নগরবাসীর চাঞ্চল্য্যকর তথ্যফাঁসের নানা গুঞ্জনে তোলপাড় এলাকাসহ দেশজুড়ে। সন্ত্রাসী হামলা আধিপত্য বিস্তারের ভয়াবহতার লোমহর্ষক চিত্র প্রকাশ্যে প্রকাশিত হয় সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে । অবশেষে তার সহযোগীর তথ্যে পুলিশের যৌথ অভিযানে আটক ফটিকছড়ির কাঞ্চননগরে মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন ডেভিডি ইমন। তবে অভিযুক্ত আসামি ডেভিটি ইমন নিজে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে সু-পরিকল্পিত ১টি চক্র অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করে। তার অপরাধের কথা স্বীকার না করে একাধিকবার গণমাধ্যমে অডিও বার্তা প্রকাশ করেন নির্দোষ দাবি করে । অডিও বার্তায় কলে ভিন্ন বাস্তবতার তথ্যে বিবরণে নেপথ্যে রহস্য ভিন্ন ব্যাখ্যা কারণ প্রকাশ করেছেন একাধিকবার।
২৯ জুলাই,( মঙ্গলবার) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে যশোর ও চট্টগ্রাম জেলা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
অভিযুক্ত আসামি ডেভিড বাকলিয়ায় জোড়া খুন, কুখ্যাত সন্ত্রাসী “ঢাকাইয়া আকবর” হত্যাকাণ্ডসহ কমপক্ষে ৭টি গুরুতর মামলার আসামি। রাউজান-চট্টগ্রাম অঞ্চলে বড় সাজ্জাদের হয়ে আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণকারী, অপরাধ জগত আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণে চক্রের বাকিদের সহযোগী সঙ্গীদের ধরতে প্রশাসন সক্রিয়। ঘটনার আড়ালে ধরাছোঁয়ার নাগালের এর বাহিরে নেপথ্যে অপশক্তি অস্ত্রের উৎসের অনুসন্ধানে তৎপর প্রশাসন। তাঁর অপরাধ ও মামলার সাম্প্রতিক আইনি প্রক্রিয়া তথ্যসূত্রে জানা যায়।
অপরাধ জগতের উত্থান ও পরিচয়, প্রধান সহযোগী ও সংযোগ, অস্ত্র চালনায় পারদর্শিতা, মামলার আদ্যোপান্ত (প্রধান অভিযোগসমূহ), সাংবাদিককে হুমকি, সাম্প্রতিক অভিযান ও সহযোগীদের গ্রেপ্তার, বর্তমান আইনি প্রক্রিয়া ও সর্বশেষ আপডেট তথ্যে জানা যায়।
যশোরের পুলিশ সুপার (এসপি) সৈয়দ রফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোররাতে যশোরের ধুমধুমপুর এলাকায় কোতয়ালী থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের মোট নয়টি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ ফয়সাল আহম্মেদ জানিয়েছেন, পরবর্তী আইনি পদক্ষেপে যশোর থেকে তাঁকে দ্রুত চট্টগ্রামে আনা হচ্ছে। ইমনের বিরুদ্ধে নতুন করে অস্ত্র ও চাঁদাবাজির মামলাসহ পূর্বের খুনের মামলাগুলোতে গ্রেপ্তার দেখিয়ে আদালতে রিমান্ডের আবেদন করা হবে।
গত রোববার রাতে চট্টগ্রাম নগরের অক্সিজেন-কুয়াইশ সড়কের ওয়াজেদিয়া এলাকায় অভিযান চালিয়ে ডেভিড ইমনের দুই সহযোগী মো. আসিফ (২৫) ও সাইদুল ইসলাম ওরফে আরিফকে (২৪) গ্রেফতার করে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। দুই সহযোগীর কাছ থেকে পাওয়া তথ্য এবং গোয়েন্দা নজরদারির ভিত্তিতে ডেভিড ইমনের অবস্থান সম্পর্কে নিশ্চিত ধারাবাহিক সক্রিয় কার্যক্রমে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারের প্রেক্ষাপট ও অপরাধ কার্যক্রম চাঁদাবাজি হামলা খুন নানা অসঙ্গতি অপরাধে সম্প্রতি চট্টগ্রামের এক ইন্টারনেট ব্যবসায়ীর কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি এবং তাঁর প্রতিষ্ঠানে সশস্ত্র হামলার ঘটনায় প্রধান হোতা হিসেবে ইমনের নাম আলোচনায় আসে। তথ্যসূত্রে জানা যায় আটক আসামির জীবন বৃত্তান্ত অপরাধের আদ্যোপান্ত।
মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগরে। তারা বাবার নাম মো. মুসা। রাজনীতিবিদ থেকে শুরু করে ডেভেলপার কোম্পানি, ইন্টারনেট, ডিশ ব্যবসা, গার্মেন্ট কিংবা খাতুনগঞ্জের আড়তদার—সবার কাছে যেন এক মূর্তিমান আতঙ্কের নাম ডেবিড ইমন। বিদেশি নম্বর থেকে ফোনে দাবি করা হয় চাঁদা, না দিলে বাড়ি লক্ষ্য করে গুলি, পরিবারের সদস্যদের হেনস্তা, এমনকি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের মতো ঘটনা ঘটাতেও পিছপা হচ্ছে না ইমন ওরফে ডেভিড ইমনের সহযোগী সন্ত্রাসীরা।
অপরাধ জগতের উত্থান ও পরিচয়: উত্থানের প্রেক্ষাপট ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর চট্টগ্রামের অপরাধ জগতে ডেভিড ইমনের আকস্মিক উত্থান ঘটে। এর আগে তিনি ফটিকছড়ির কাঞ্চননগরে সাধারণ কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত ছিলেন।
প্রধান সংযোগ: আটক আসামি মূলত ইন্টারপোলের তালিকাভুক্ত এবং বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে “বড় সাজ্জাদ”-এর অন্যতম বিশ্বস্ত এবং প্রধান সহযোগী। স্থানীয় রাউজান-চট্টগ্রাম অঞ্চলে বড় সাজ্জাদের হয়ে আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করতেন তিনি।
অস্ত্র চালনায় পারদর্শিতা: পুলিশের তথ্য অনুযায়ী, ইমনের নিজস্ব বাহিনীতে ১৫-২০টি আধুনিক আগ্নেয়াস্ত্র রয়েছে এবং তিনি নিজে অস্ত্র চালনায় অত্যন্ত দক্ষ।
মামলার আদ্যোপান্ত (প্রধান অভিযোগসমূহ): তাঁর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় কমপক্ষে ৭টি গুরুতর মামলা। জোড়া খুন ৩০ মার্চ চট্টগ্রামের বাকলিয়া এলাকায় চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনার মূল পরিকল্পনাকারী ও আসামি তিনি। পতেঙ্গা হত্যাকাণ্ড (২০২৫): ২০২৫ সালের ২৩ মে পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় কুখ্যাত সন্ত্রাসী “ঢাকাইয়া আকবর” হত্যাকাণ্ডে তিনি সরাসরি জড়িত ছিলেন। ডিডিএন কার্যালয়ে হামলা (২০২৬): সর্বশেষ গত ১৩ জুলাই,২৬ইং চন্দনপুরায় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেট (ডিডিএন) এর মালিকের কাছে হোয়াটসঅ্যাপে ২ কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে তাঁর সন্ত্রাসী বাহিনী ডিডিএন অফিসে প্রকাশ্যে সশস্ত্র হামলা, ভাঙচুর এবং বেতন দেওয়ার জন্য রাখা ৩৫ লাখ টাকা লুট করে।
সাংবাদিককে হুমকি: বাংলা টিভির চট্টগ্রাম ব্যুরোর এক সিনিয়র সাংবাদিকের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি এবং ফোনে “শরীরে এত গুলি করব যে পরিবার গুনে শেষ করতে পারবে না” বলে অডিও বার্তা পাঠিয়ে প্রাণনাশের হুমকি দেন তিনি।
সাম্প্রতিক অভিযান ও সহযোগীদের গ্রেপ্তার: ডেভিড ইমনকে ধরার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এবং র‍্যাব দীর্ঘ দিন ধরে সাঁড়াশি অভিযান চালাচ্ছিল। সহযোগী গ্রেপ্তার: ডিডিএন কার্যালয়ে হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে ইমনের বাহিনীর মূল সমন্বয়ক “মাইকেল” সহ মোট ২১ জন সহযোগীকে ধাপে ধাপে গ্রেপ্তার করা হয়।
অস্ত্রসহ গ্রেপ্তার: গত ২৬ জুলাই-২৬ বায়েজিদ বোস্তামী থানা পুলিশ অক্সিজেন-কুয়াইশ সড়ক থেকে ইমনের দুই ঘনিষ্ঠ সহযোগী আসিফ ও আরিফকে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তারা ইমনের হয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করার কথা স্বীকার করে।
বর্তমান আইনি প্রক্রিয়া ও সর্বশেষ আপডেট: গ্রেপ্তারের পর ডেভিড ইমন সীমান্ত দিয়ে দেশ ছাড়ার চেষ্টাকালে যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথ তৎপরতায় তাঁকে গ্রেপ্তার করে। প্রশাসনের সক্রিয়তায় আইনি প্রক্রিয়ায় আসামিদের রিমান্ডে এনে তাঁর চক্রের বাকি সদস্য এবং অস্ত্রের উৎস সম্পর্কে বিস্তারিত তথ্য উদ্ধার করা হবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.