ঢাকা, , , ,
সর্বশেষ
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত
পাবনায় আশার আলো অটিজম সেন্টার পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ কনটেইনার ওঠানামা
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা

প্রচ্ছদ >

চট্টগ্রাম

সম্পদ-দক্ষ ও পরিবেশবান্ধব উৎপাদনে উদ্যোক্তাদের সক্ষমতা বাড়াল ইপসার স্মার্ট প্রকল্প

 

চট্টগ্রাম, ১৬ আগস্ট ২০২৬: প্লাস্টিক পুনর্ব্যবহার খাতের ক্ষুদ্র উদ্যোক্তাদের জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, সম্পদের দক্ষ ব্যবহার এবং পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) বাস্তবায়িত সাসটেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্ট ট্রান্সফরমেশন (স্মার্ট) প্রকল্পের আওতায় এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর অর্থায়নে আল আকসা হোটেলের কনফারেন্স রুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে প্লাস্টিক পুনর্ব্যবহার ও ভাঙারি ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ২৫ জন ক্ষুদ্র উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের উদ্বোধন করেন স্মার্ট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক দেলোয়ার হোসেন। প্রথম সেশনে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক এটিএম শাহজাহান পরিবেশ ও জলবায়ুর আন্তঃসম্পর্ক, জলবায়ু পরিবর্তনের কারণ ও প্রভাব, জলবায়ু ঝুঁকি, প্রশমন এবং অভিযোজন কৌশল নিয়ে আলোচনা করেন।
পরবর্তী সেশনে সম্পদ-দক্ষ ও পরিচ্ছন্ন উৎপাদন (RECP) বিষয়ে আলোচনা করেন ইপসার স্মার্ট প্রকল্পের পরিবেশ ও সামাজিক বিষয়ক কর্মকর্তা মহিউদ্দিন। তিনি সম্পদের দক্ষ ব্যবহার, বর্জ্য হ্রাস, জ্বালানি ও কাঁচামাল সাশ্রয় এবং শিল্পপ্রতিষ্ঠানে পরিচ্ছন্ন উৎপাদন ব্যবস্থা বাস্তবায়নের বিভিন্ন কৌশল তুলে ধরেন।
শোভন কর্মপরিবেশ এবং পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ে সেশন পরিচালনা করেন ভিজ্যুয়াল নিটওয়্যার লিমিটেডের সাসটেইনেবিলিটি অ্যান্ড কমপ্লায়েন্স কর্মকর্তা মোহাম্মদ শাহেদুল ইসলাম। তিনি কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণ, জ্বালানির দক্ষ ব্যবহার এবং বর্জ্য ব্যবস্থাপনার ব্যবহারিক দিক নিয়ে আলোচনা করেন।
এছাড়া জেন্ডার সংবেদনশীলতা ও অভিযোগ প্রতিকার ব্যবস্থা বিষয়ে আলোচনা করেন ইপসার স্মার্ট প্রকল্পের এমআইএস ও ডকুমেন্টেশন কর্মকর্তা নাজমুন নাহার। তিনি কর্মক্ষেত্রে জেন্ডার সমতা নিশ্চিতকরণ, যৌন হয়রানি প্রতিরোধ এবং কার্যকর অভিযোগ প্রতিকার ব্যবস্থা প্রতিষ্ঠার গুরুত্ব ও পদ্ধতি তুলে ধরেন।
প্রশিক্ষণের আরেকটি সেশনে উৎপাদন প্রক্রিয়ায় পানি, জ্বালানি ও কাঁচামালের দক্ষ ব্যবহার নিয়ে আলোচনা করেন স্মার্ট প্রকল্পের কারিগরি কর্মকর্তা ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম।
দিনব্যাপী প্রশিক্ষণে উদ্যোক্তারা পরিবেশবান্ধব ও সম্পদ-সাশ্রয়ী উৎপাদন ব্যবস্থা, জলবায়ু সহনশীলতা এবং নিরাপদ কর্মপরিবেশ সম্পর্কে ব্যবহারিক ধারণা লাভ করেন। প্রশিক্ষণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ইপসার খুলশী শাখার ব্যবস্থাপক নারায়ণ কুমার দাশ।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.