ঢাকা, , , ,
সর্বশেষ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত
পাবনায় আশার আলো অটিজম সেন্টার পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ কনটেইনার ওঠানামা
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার

প্রচ্ছদ >

চট্টগ্রাম

চট্টগ্রামে গ্রাম আদালত তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ২দিন ব্যাপী আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন

৩০ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. সকাল ৯.৩০ টায় আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র চট্টগ্রামের প্রশিক্ষণ কক্ষে লক্ষীপুর ও কক্সবাজার জেলার ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের অংশগ্রহণে গ্রাম আদালত তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ২দিন ব্যাপী প্রশিক্ষণ ব্যাচ ৯ও ১০ এর উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মনোয়ারা বেগম, পরিচালক, স্থানীয় সরকার, বিভাগীয় কমিশনার কার্যালয়, চট্টগ্রাম।
প্রশিক্ষণ কোর্স সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোছাম্মদ রাশেদা আক্তার- উপপরিচালক,স্থানীয় সরকার,বিভাগীয় কমিশনার কার্যালয়,চট্টগ্রাম। এতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন জনাব সুব্রত হালদার , সহকারী কমিশনার, স্থানীয় সরকার শাখা, জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম। প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠান টি সঞ্চালনা করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প, চট্টগ্রাম এর ডিস্ট্রিক্ট ম্যানেজার জনাব সাজেদুল আনোয়ার ভূঁঞা।
প্রশিক্ষণ উদ্বোধনী পর্বটিতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প বাস্তবায়ন সহযোগী বেসরকারী উন্নয়ন সংস্থা ইপসার সহকারী পরিচালক জনাব ফারহানা ইদ্রিস। প্রধান অতিথির বক্তব্যে জনাব মনোয়ারা বেগম-পরিচালক,স্থানীয় সরকার,বিভাগীয় কমিশনার কার্যালয়,চট্টগ্রাম বলেন, গ্রাম আদালত এমন একটি বিচারিক প্রক্রিয়া যাতে মাত্র ১০ টাকা বা ২০ টাকায় বিচারিক সেবা পাওয়া যায়।
আমাদের সমাজের বাস্তবচিত্র হলো নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী সরকারী সকল সেবা প্রাপ্তি নিশ্চিত করতে পারেনা। “গরীব মানুষের বিচারিক সেবা নিশ্চিত করে সমাজে সুশাসন প্রতিষ্ঠায় গ্রাম আদালত সরকারের একটি কার্যকর উদ্যোগ “-গ্রাম আদালত। গ্রাম আদালত সক্রিয় হলে উচ্চ আদালতে মামলার জট কমবে এটা নিশ্চিত করে বলা যায়। । গ্রাম আদালতের বিচারিক কাজের সাথে প্রতিটি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মামলার আবেদন, ফিসগ্রহণ থেকে নিষ্পত্তি পর্যন্ত নথি প্রস্তুত ও সংরক্ষন সবই করতে হয় । এসকল কাজ যথাযথ ভাবে সময় মতো নিশ্চিত করার জন্য সরকার গ্রাম আদালত তথ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষনের উদ্যোগ নিয়েছেন। এ প্রশিক্ষণ শেষে নিয়মিত মামলার তথ্য অনলাইনে হালনাগাদ করার মাধ্যমে মামলাটি নিষ্পত্তির কোন অবস্থায় তা জান সহজতর হবে। মামলার তথ্য উপাত্ত পেতে যেমন সহজ হবে তেমনি কার্যক্রম মনিটরিং করা ও সহজ হবে।
সকলের অন্তরিক অংশগ্রহণ সহযোগিতা তিনি কামনা করেন । বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ, ইউরোপীয়ান ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশ এর সহযোগিতায় বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়নে বেসরকারী উন্নয়ন সহযোগী সংস্থা হিসেবে ইপসা- চট্টগ্রাম জেলায় সহযোগতা করছে। প্রশিক্ষণে লক্ষ্মীপুর ও কক্সবাজার জেলার ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা , গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারীগণ এবং কক্সবাজার জেলার জেলা ম্যানেজার জনাব সৈয়দ মোহন উদ্দিন , লক্ষীপুর জেলার ম্যানেজার জনাব আবেদ উল্ল্যাহ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.