ঢাকা, , , ,
সর্বশেষ
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত
পাবনায় আশার আলো অটিজম সেন্টার পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ কনটেইনার ওঠানামা
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা

প্রচ্ছদ >

চট্টগ্রাম

প্রান্তিক জনগোষ্ঠীর বিচারিক সেবা নিশ্চিতকরণে জনসচেতনতা ও ন্যায়বিচারের আহ্বান

আজ ৩০ সেপ্টেম্বর, ২০২৬, বুধবার লাইব্রেরী মিলনায়তন , জেলা প্রশাসকের কার্যালয় , চট্টগ্রাম এ বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের উদ্যোগে জেলা প্রশাসন চট্টগ্রামের আয়োজনে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন উপপরিচালক, স্থানীয় সরকার, চট্টগ্রাম জনাব গোলাম মাঈনউদ্দীন হাসান। সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসন, চট্টগ্রামের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সুব্রত হালদার, অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) জনাব কাজী মো: তারেক আজিজ, উপপরিচালক, ইসলামিক ফাউন্ডেশেন- জনাব ফাহমিদা, জেলা তথ্য অফিসার জনাব আয়েশা সিদ্দিকা , চট্টগ্রাম বোতর এর প্রতিনিধি জনাব অয়ন চক্রবর্তী, স্থানীয় কেবল নেটওয়ার্ক সি্সিএল এর প্রতিনিধি অনুরাজ দাশ গুপ্ত, স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক জনাব, মো: আলী সিকদার, ব্রাক এর জেলা প্রতিনিধি জনাব মহিন উদ্দিন , আশার জেলা প্রতিনিধি জনাব মো: নাছির উদ্দিন, উপকুল এর নির্বাহী পরিচালক জনাব মো: জোবায়ের ফারুখ লিটন সহ সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপপরিচালক স্থানীয় সরকার, চট্টগ্রাম জনাব গোলাম মাঈনউদ্দীন হাসান বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ের বিরোধ স্থানীয় ভাবে নিষ্পত্তির একটি চমৎকার কার্যকরী কাঠামো। গ্রাম আদালতে কোন ধরণের আইনজীবি নিয়োগ দিতে হয়না। এখানে মামলার পক্ষদ্বয় নিজেরা নিজেদের কথা বলতে পারেন, বিচারের জন্য নিজের পছন্দ মতো প্রতিনিধি মনোনয়ন দিতে পারেন। তিনি আরো বলেন যাদের জন্য গ্রাম আদালত তারা যদি এ সেবার বিষয়ে না জানে তাহলে সরকারের এ সেবা নিশ্চিত করা কঠিন। ফলে সরকারী বেসরকারী প্রতিষ্ঠান সমূহের সমন্বিত প্রচেষ্ঠায় গ্রাম আদালতের সেবা বিষয়ক ব্যাপক প্রচার-প্রচারণার উদ্যোগ নিতে হবে। প্রকল্প থেকে প্রয়োজনীয় প্রচারণা উপকরণ, অডিও, ভিডিও দেয়া হয়েছে যা প্রচারণায় সহায়ক হতে পারে। গ্রাম আদালতের একটি এপস চালু করেছেন সরকার। এই এপস এর মাধ্যমে ও আমাদের প্রচারণা বাড়ানো সম্ভব।
অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) জনাব কাজী মো: তারেক আজিজ তাঁর বক্তব্যে বলেন, গ্রাম আদালত বাংলাদেশের বিচার ব্যবস্থার একটি কার্যকরী কাঠমো। তবে মানুষের মাঝে এখনো ধারণা আছে পুলিশ সকল বিচার করতে পারে। আমাদের প্রতিটি থানায় গ্রাম আদালতের এখতিয়ারভূক্ত বিষয়গুলোও নিষ্পত্তির জন্য জনগণ চেষ্টা করেন। এর কারণ হলো মানুষ এখনো জানে না ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের মাধ্যমে ছোট-খাটো দেওয়ানী ও ফৌজদারী বিরোধ সমূহ নিষ্পত্তি করা যায়। গ্রাম আদালতের সেবা বিষয়ক ব্যাপক প্রচার – প্রচারণার বিকল্প নেই।
বাংলাদশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার জনাব সাজেদুল আনোয়ার ভূঁঞা। সভায় অংশগ্রহণকারী সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ নিজেদের নিয়মিত কার্যক্রমের সাথে গ্রাম আদালতের প্রচারণা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করে জনসাধারণকে বিচারিক সেবা প্রাপ্তিতে সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.