ঢাকা, , , ,
সর্বশেষ
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত
পাবনায় আশার আলো অটিজম সেন্টার পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ কনটেইনার ওঠানামা
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা

প্রচ্ছদ >

অপরাধ

পাবনা মানসিক হাসপাতালে রোগী নিয়ে ঢুকতেই দালালদের ফাঁদ, ৪ জনকে কারাদণ্ড

দেশের বিভিন্ন প্রান্ত থেকে রোগী নিয়ে পাবনা মানসিক হাসপাতালে প্রবেশ করতেই জেকে ধরেন দালাল চক্র৷ এরপর অসহায়ত্বের সুযোগ নিয়ে বিভ্রান্ত করে রোগী ও তার স্বজনদের সাথে প্রতারণায় হাতিয়ে নেয়া হয় বিপুল টাকা।
এমন অবস্থায় হাসপাতাল চত্ত্বর থেকে দালাল চক্রের চারজনকে কারাদণ্ড দেয়া দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১ নভেম্বর) জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যে হাসপাতালের বহির্বিভাগে অভিযান চালিয়ে হাতেনাতে ধরে এ দণ্ড দেয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন পাবনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম ফুয়াদ।
দণ্ডপ্রাপ্তরা হলেন, হেমায়েতপুরের শহিদুল মন্ডলের ছেলে ইদ্রিস, একই এলাকার আ. বারেকের ছেলে সুজন আলী, তৈয়ব আলীর ছেলে জাকির হোসেন ও চাঁদ আলীর ছেলে মাসুদ রানা।
আভিযানিক দল জানায়, পাবনা মানসিক হাসপাতাল মানসিক রোগ চিকিৎসায় দেশের একমাত্র বিশেষায়িত হাসপাতাল হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে রোগী নিয়ে আসেন স্বজনরা। কিন্তু তাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদের বিভ্রান্ত করে বাইরের বেসরকারি মানসিক হাসপাতালে ভর্তি করার নামে সহ নানাভাবে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়া হয়।
বিভিন্ন সময় অভিযান চালিয়ে এই দালাল চক্রের সদস্যদের শাস্তির আওতায় আনলেও আবার সম্প্রতি দালাল চক্রের বেশকিছু সদস্য সক্রিয় হয়ে একইভাবে প্রতারিত করছে বলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার গোপন তথ্যে অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, অটোবাইকে করে রোগী নিয়ে হাসপাতালের বহির্বিভাগে প্রবেশ করতেই দালাল চক্র রোগীর স্বজনের অটোবাইক আটকে তাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। আবার কোনো দালাল সড়কে দাঁড়িয়ে ও কোনো দালাল পাশের দোকানে দাঁড়িয়ে রোগীর স্বজনদের বিভ্রান্ত করে প্রতারণার ফাঁদে ফেলার চেষ্টা করছে। এমন অবস্থায় তাদের আটক করার পর প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
এব্যাপারে অভিযানে নেতৃত্ব দেয়া সহকারী কমিশনার (ভূমি) এসএম ফুয়াদ বলেন, এই চক্রের বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযান চালালেও কিছুদিন পর আবার তারা সক্রিয় হয়। সম্প্রতি সক্রিয় হয়ে রোগীর স্বজনদের হয়রানি করছিলো। অভিযানে গিয়ে দালালি কার্ক্রম চালানোর সময় হাতেনাতে তাদের ধরা হয়েছে। অসহায়ত্বের সুযোগ নিয়ে এধরণের অন্যায় কার্যক্রম করতে দেয়া হবে না।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.