ঢাকা, , , ,
সর্বশেষ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত
পাবনায় আশার আলো অটিজম সেন্টার পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ কনটেইনার ওঠানামা
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার

প্রচ্ছদ >

পাবনা

পাবনায় ছাত্রীনিবাসে কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

পাবনা সদর উপজেলার ডিগ্রি বটতলা এলাকার একটি ছাত্রীনিবাস থেকে সাইদা আখতার রিখা (১৯) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরের দিকে ডিগ্রি বটতলা এলাকার চাঁদের আলো ছাত্রীনিবাস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাইদা আখতার রিখা সাঁথিয়া উপজেলার দক্ষিণ বোয়ালমারী এলাকার মো. সাইফুল ইসলাম ও মোছা. মনিরা খাতুন দম্পতির মেয়ে। তিনি পাবনার শহীদ বুলবুল সরকারি কলেজের (ইন্টারমিডিয়েট) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও ছাত্রীনিবাস সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ঘটনার দিনও নিজ কক্ষে ছিলেন রিখা। এ সময় তার রুমমেট বাইরে ছিলেন। দীর্ঘ সময় ধরে ডাকাডাকি করেও কক্ষের ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে রিখাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের কার্যক্রম শুরু করে।
ছাত্রীনিবাসের মালিক আনোয়ারা খাতুন বলেন, কিসের জন্য হলো কীভাবে হলো কিছুই বুঝতে পারলাম না। মেয়েটি মাত্র এক মাস হল ম্যাচে উঠেছে। ওর রুমের দরজা বন্ধ ছিল। ডাকাডাকি করলে কোনো সাড়া মেলেণি। তাই বাধ্য হয়ে দরজা ভেঙে দেখি এই কাজ করেছে।
রিখার রুমমেট মাহফুজা আক্তার মিষ্টি বলেন, আমি গতকালকেই এই রুমে উঠেছি। বুলবুল কলেজের ইংরেজি বিভাগের অনার্সে পড়াশোনা করি। আমার বেডের জন্য কিছু জিনিস কিনতে গিয়েছিলাম বাইরে। এসে দেখি এই রকম ঘটনা।
এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, ঘটনাটি জানতে পেরে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের করে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.