ঢাকা, , , ,
সর্বশেষ
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত
পাবনায় আশার আলো অটিজম সেন্টার পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ কনটেইনার ওঠানামা
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা

প্রচ্ছদ >

পাবনা

আতাইকুলায় যুব দিবসের কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলায় মাছের পোনা অবমুক্তকরণ, বৃক্ষের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৪ নভেম্বর) দুপুরে আতাইকুলার রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সাঁথিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে কার্যকরী সহযোগিতা করেন স্বেচ্ছাসেবী সংগঠন ম্যানকাইন্ড ডেভেলপমেন্ট ইয়ুথ অর্গানাইজেশন (MDYO)।
এ কর্মসূচির অংশ হিসেবে রঘুনাথপুরের একটি পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এছাড়া ৩২ নং রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ শেষে বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ বৃক্ষের চারা রোপণ করেন সাঁথিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম সাঈদ হোসেন।
এ সময় অতিথিবৃন্দরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের গুরুত্ব, জীববৈচিত্র্য রক্ষা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইমরান হোসাইন, আতাইকুলা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাঁধন, রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, বিদ্যালয়ের সভাপতি রফিকুল ইসলাম, ম্যানকাইন্ড ডেভেলপমেন্ট ইয়ুথ অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মিঠুন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান মুন, দপ্তর সম্পাদক এবিএম সালেহী রহমান, কোষাধ্যক্ষ মিয়াজুল ইসলাম হৃদয়সহ সংগঠনের অন্যান্য সদস্য, শিক্ষক-শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.