ঢাকা, , , ,
সর্বশেষ
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত
পাবনায় আশার আলো অটিজম সেন্টার পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ কনটেইনার ওঠানামা
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা

প্রচ্ছদ >

আইন ও আদালত

পাবনায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা

পাবনা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে যানবাহনে নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দের হর্ণ ব্যবহারকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বুধবার (৪নভেম্বর) দিনব্যাপী পাবনা পৌরসভাধীন মেরিল বাইপাস সহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে যানবাহনে নির্ধারিত মানমাত্রার চেয়ে অতিরিক্ত শব্দের হর্ণ স্থাপন করার অপরাধে দুজন ট্রাক ড্রাইভারকে ২হাজার ৫শত টাকা জরিমানা করে তাৎক্ষণিক তা আদায় করা হয়। এছাড়াও নির্ধারিত মানমাত্রার চেয়ে অতিরিক্ত শব্দের তিনটি হাইড্রোলিক হর্ণ জব্দ ও ধ্বংস করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন পাবনা জেলা প্রশাসক অফিসের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালমা আক্তার। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের পরিদর্শক আব্দুল মমিন।
এ সময় অত্র কার্যালয়ের নমুনা সংগ্রহকারী আব্দুল মোমিন উপস্থিত ছিলেন। জেলা পুলিশের একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর কর্মকর্তা জানান, জনসাধারণের ক্ষতির কারণ হলে এ ধরণের সকল অভিযান চলমান থাকবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.