ঢাকা, , , ,
সর্বশেষ
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত
পাবনায় আশার আলো অটিজম সেন্টার পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ কনটেইনার ওঠানামা
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা

প্রচ্ছদ >

চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রাম বন্দরে নিলামে উঠছে ১২৬ টন আপেল-আদা

চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা ১২৬ টন আপেল ও আদা নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। পাঁচটি কনটেইনারে থাকা এসব পণ্যের সংরক্ষিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৭৯ লাখ ৯১ হাজার ৯৯ টাকা ৯৭ পয়সা।
এ লক্ষ্যে ই-নিলাম বিজ্ঞপ্তি জারি করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আগামী ৯ নভেম্বর দুপুর ২টা পর্যন্ত অনলাইনে দরপত্র দাখিল করা যাবে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টম হাউসের নিলামের দায়িত্বে থাকা সহকারী কমিশনার নাজমুল হোসেন।
কাস্টমস সূত্র জানায়, নিলামে তোলা পাঁচটি কনটেইনারই ৪০ ফুট দৈর্ঘ্যের। এর মধ্যে দুটি কনটেইনারে রয়েছে ৪৭ হাজার ৪৪০ কেজি আপেল। প্রতিটি কনটেইনারে আপেল রয়েছে ২৩ হাজার ৭২০ কেজি করে। এসব আপেলের সংরক্ষিত মূল্য ধরা হয়েছে ৯২ লাখ ৮৩ হাজার ২৩৮ টাকা ৪২ পয়সা।
অন্য তিনটি কনটেইনারে রয়েছে ৭৮ হাজার ৩০০ কেজি আদা। এর মধ্যে একটি কনটেইনারে ২৪ হাজার ৩০০ কেজি এবং অপর দুটি কনটেইনারে ২৭ হাজার কেজি করে আদা রয়েছে। এসব আদার সংরক্ষিত মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৭ লাখ ৭ হাজার ৮৬১ টাকা ৫৫ পয়সা।
নিলামে অংশগ্রহণকারীদের নির্ধারিত সংরক্ষিত মূল্যের ৫ শতাংশ জামানত জমা দিতে হবে। এ জন্য চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার বরাবর যেকোনো তফসিলি ব্যাংকের পে-অর্ডার, ব্যাংক ড্রাফট অথবা ডিমান্ড ড্রাফট জমা দেওয়ার পাশাপাশি বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে হবে।
আগামী ৯ নভেম্বর দুপুর ২টা ৩০ মিনিটে চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শাখায় দরপত্র উন্মুক্ত করা হবে। সর্বোচ্চ দর অনুমোদিত হলে ক্রেতাকে ডাকমূল্যের ওপর ১০ শতাংশ অগ্রিম আয়কর ও ১৫ শতাংশ ভ্যাট পরিশোধ করতে হবে। পরে প্রচলিত আইন ও বিধি অনুসরণ করে পণ্য খালাসের সুযোগ দেওয়া হবে।
সহকারী কমিশনার নাজমুল হোসেন বলেন, পচনশীল পণ্য হওয়ায় এবং বন্দরের গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রাখায় এগুলো নিলামে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।
কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, পচনশীল পণ্য দ্রুত, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় নিষ্পত্তি, বন্দরের পণ্যজট কমানো, ধারণক্ষমতার সর্বোত্তম ব্যবহার এবং সরকারি রাজস্ব সংরক্ষণের লক্ষ্যেই এ নিলাম আয়োজন করা হচ্ছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.