ঢাকা, , , ,
সর্বশেষ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত
পাবনায় আশার আলো অটিজম সেন্টার পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ কনটেইনার ওঠানামা
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার

প্রচ্ছদ >

অপরাধ

১৪ দিন পর হবিগঞ্জ থেকে গ্রেপ্তার মোংলা বন্দরকর্মী

“পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি পরিবারের”

বাগেরহাটের মোংলায় পাঁচ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ১৪ দিন পর গ্রেপ্তার হয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মচারী ইয়ার মুহাম্মদ সুমীর। শুক্রবার (১৩ নভেম্বর) হবিগঞ্জ থেকে এসআরবি-৯-এর সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে তাঁকে আদালতে পাঠিয়েছে পুলিশ। অভিযুক্ত গ্রেপ্তার হলেও দ্রুত বিচার সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন নির্যাতনের শিকার শিশুটির বাবা।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান গ্রেপ্তার ও আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর বিকেল সাড়ে চারটার দিকে মোংলা বন্দরের মাধবী আবাসিক এলাকার অভিযুক্তের বাসায় খেলতে যায় শিশুটি। এ সময় অভিযুক্তের স্ত্রী ঘুমিয়ে থাকার সুযোগে চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুটিকে শয়নকক্ষে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন শিশুটির বাবা। পরে কান্নাকাটি করতে করতে বাড়িতে ফিরে মায়ের কাছে ঘটনার কথা জানায় শিশুটি।
ঘটনার পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে মোংলা বন্দর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ২৬ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত চিকিৎসা চলে। পরে অবস্থার উন্নতি না হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নেওয়া হয়। এ ঘটনায় শিশুটির বাবা মো. ইব্রাহিম মিয়া ৩০ অক্টোবর মোংলা থানায় মামলা করেন।
আসামি গ্রেপ্তারের পর শিশুটির বাবা মো. ইব্রাহিম মিয়া বলেন, মেয়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় তাঁরা পুরোপুরি ভেঙে পড়েছেন। দীর্ঘদিন পর আসামি গ্রেপ্তার হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে। তবে শুধু গ্রেপ্তারেই যেন মামলার কার্যক্রম সীমাবদ্ধ না থাকে। দ্রুত বিচার সম্পন্ন করে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এমন শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো শিশুকে এ ধরনের নির্যাতনের শিকার হতে না হয়।
অভিযুক্ত ইয়ার মুহাম্মদ সুমীর মোংলা বন্দর কর্তৃপক্ষের সিভিল অ্যান্ড হাইড্রোলিক্স বিভাগের সিনিয়র আউটডোর অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি হবিগঞ্জ জেলায়।
এদিকে, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর অভিযুক্তকে সাময়িক বরখাস্ত করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। একই সঙ্গে তাঁর নামে বরাদ্দ আবাসিক ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করা হয়েছে। ঘটনার তদন্তে গঠন করা হয়েছে পাঁচ সদস্যের কমিটি। বিষয়টি নিশ্চিত করেছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) লেফটেন্যান্ট কর্নেল আরিফ বিল্লাহ।
মোংলা থানার ওসি আতিকুর রহমান জানান, হবিগঞ্জ থেকে গ্রেপ্তারের পর অভিযুক্তকে মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
১৪ দিন পর অভিযুক্তের গ্রেপ্তারে মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম নিয়ে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে শিশুটির পরিবারের মধ্যে। তাঁদের দাবি, দীর্ঘসূত্রতা এড়িয়ে দ্রুত তদন্ত ও বিচার শেষ করে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.