ঢাকা, , , ,
সর্বশেষ
কক্সবাজারে আজ বিএনপির প্রতিরোধ মিছিল, নেতৃত্ব দেবেন এমপি কাজল
টেকনাফে দেড় লাখ ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৪ কোটি টাকা
নাগেশ্বরী-ভূরুঙ্গামারীর চার শিক্ষাপ্রতিষ্ঠানে সংস্কারে ৭৩ লাখ টাকার বরাদ্দপত্র হস্তান্তর
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ১১সদস্য সহ গ্রেপ্তার ২২
৭১ থানার ওসিকে মাদকের নোংরা টাকায় হাত না দেওয়ার শপথ করিয়েছে ডিআইজি আশরাফ
হোয়াইক্যংয়ে ১০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক
রিজভীর বাসভবনে ‘হামলার পরিকল্পনার’ প্রতিবাদে কুড়িগ্রাম বিএনপির বিক্ষোভ
পাবনাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে রুপ নিচ্ছে, চালু হচ্ছে ঢাকা-পাবনা আন্তঃনগর ট্রেন
কক্সবাজারে বিচ কার্নিভালের নামে ঝাউবন নিধনের অভিযোগ
টেকনাফে পলাতক আসামি গ্রেপ্তার, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড

প্রচ্ছদ >

শিক্ষা ও ক্যাম্পাস

ইবিতে কোটা বিরোধী আন্দোলন: বৃষ্টি উপেক্ষা করে মহাসড়ক অবরোধ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা তৃতীয় দিনের আন্দোলনে বৃষ্টি উপেক্ষা করে আধাঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে।

আজ শনিবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুইপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভ থেকে শিক্ষার্থীরা কোটা বিরোধী বিভিন্ন স্লোগান দেয়।

এসময় শিক্ষার্থীরা আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার। জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে। লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই- ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

এর আগে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গনে আন্দোলনকারী শিক্ষার্থীরা সমবেত হয়। পরে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক হয়ে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে এসে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী শেখপাড়া বাজার হয়ে আবারও প্রধান ফটকে আসে। সেসময় তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে।

এসময় বৃষ্টির মধ্যে মহাসড়কে আন্দোলনকারীরা আধা ঘণ্টা অবস্থান নেয়। পরে শিক্ষার্থীরা মহাসড়ক ছেড়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। সেখান থেকে কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়ে আজকেরমত আন্দোলন স্থগিত করে শিক্ষার্থীরা।

এদিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে।

এসময় আন্দোলনের নেতৃত্বে থাকা শিক্ষার্থী মোখলেসুর রহমান সুইট বলেন, আমাদের আন্দোলন যৌক্তিক আন্দোলন। সারাদেশের শিক্ষার্থীরা এ যৌক্তিক আন্দোলনের সমর্থন জানায়। আমাদের মহান মুক্তিযুদ্ধ হয়েছিল বৈষম্যকে কবর দিতে, সেখানে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে বৈষম্য আমরা মানতে চাইনা। কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.