ঢাকা, , , ,
সর্বশেষ
কক্সবাজারে আজ বিএনপির প্রতিরোধ মিছিল, নেতৃত্ব দেবেন এমপি কাজল
টেকনাফে দেড় লাখ ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৪ কোটি টাকা
নাগেশ্বরী-ভূরুঙ্গামারীর চার শিক্ষাপ্রতিষ্ঠানে সংস্কারে ৭৩ লাখ টাকার বরাদ্দপত্র হস্তান্তর
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ১১সদস্য সহ গ্রেপ্তার ২২
৭১ থানার ওসিকে মাদকের নোংরা টাকায় হাত না দেওয়ার শপথ করিয়েছে ডিআইজি আশরাফ
হোয়াইক্যংয়ে ১০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক
রিজভীর বাসভবনে ‘হামলার পরিকল্পনার’ প্রতিবাদে কুড়িগ্রাম বিএনপির বিক্ষোভ
পাবনাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে রুপ নিচ্ছে, চালু হচ্ছে ঢাকা-পাবনা আন্তঃনগর ট্রেন
কক্সবাজারে বিচ কার্নিভালের নামে ঝাউবন নিধনের অভিযোগ
টেকনাফে পলাতক আসামি গ্রেপ্তার, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড

প্রচ্ছদ >

রাজনীতি

কক্সবাজারে আজ বিএনপির প্রতিরোধ মিছিল, নেতৃত্ব দেবেন এমপি কাজল

অন্যায়, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কক্সবাজারে আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রতিরোধ মিছিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডিতে দেওয়া এক ঘোষণায় তিনি এ কর্মসূচির কথা জানান।
কক্সবাজার পৌর বিএনপি, সদর উপজেলা বিএনপি, রামু উপজেলা বিএনপি ও ঈদগাঁও উপজেলা বিএনপির যৌথ উদ্যোগে এ প্রতিরোধ মিছিল অনুষ্ঠিত হবে। এতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেওয়ার কথা রয়েছে।
আয়োজকদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৩টায় কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হওয়ার কথা। কর্মসূচিতে দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, এ কর্মসূচির মাধ্যমে অন্যায়, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সাধারণ মানুষের ঐক্যবদ্ধ অবস্থান তুলে ধরা সম্ভব হবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.