ঢাকা, , , ,
সর্বশেষ
টেকনাফে দেড় লাখ ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৪ কোটি টাকা
নাগেশ্বরী-ভূরুঙ্গামারীর চার শিক্ষাপ্রতিষ্ঠানে সংস্কারে ৭৩ লাখ টাকার বরাদ্দপত্র হস্তান্তর
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ১১সদস্য সহ গ্রেপ্তার ২২
৭১ থানার ওসিকে মাদকের নোংরা টাকায় হাত না দেওয়ার শপথ করিয়েছে ডিআইজি আশরাফ
হোয়াইক্যংয়ে ১০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক
রিজভীর বাসভবনে ‘হামলার পরিকল্পনার’ প্রতিবাদে কুড়িগ্রাম বিএনপির বিক্ষোভ
পাবনাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে রুপ নিচ্ছে, চালু হচ্ছে ঢাকা-পাবনা আন্তঃনগর ট্রেন
কক্সবাজারে বিচ কার্নিভালের নামে ঝাউবন নিধনের অভিযোগ
টেকনাফে পলাতক আসামি গ্রেপ্তার, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড
পাবনার ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সংবর্ধনা প্রদান

প্রচ্ছদ >

অপরাধ

রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১

কক্সবাজারের টেকনাফে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জিআর ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে লেদা এপিবিএন ক্যাম্পের সদস্যরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১০টা ৫০ মিনিটের দিকে টেকনাফের ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ইউসুফ জালাল (২০) ওই ক্যাম্পের ডি ব্লকের ১৫০ নম্বর শেডের বাসিন্দা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ইউসুফ জালাল নিজ বসতঘরে অবস্থান করছেন- এমন তথ্য পেয়ে এপিবিএনের রাত্রিকালীন মোবাইল ডিউটি পার্টি ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তিনি পালানোর চেষ্টা করেন। পরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তিনি চট্টগ্রামের চান্দগাঁও থানায় দায়ের করা একটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। ২০২৩ সালের ২৭ জুলাই দায়ের করা মামলাটির নম্বর ৮১/২৩, জিআর নম্বর ২৯৫/২৩।
গ্রেপ্তারের পর তাঁকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.